শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা (তৃতীয় পর্ব) কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৯৬২৯৮ জন পড়েছেন।
শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রাবণ ধারায় আজি নামিল বাদল,
নদীনালা পথ ঘাটে থই থই জল।
কড়কড় মেঘ ডাকে, হাসিছে বিজুলি,
অবিশ্রান্ত বারি ঝরে মহা রব তুলি।


অজয়ের নদীঘাটে ভিড় নাহি আজি,
শ্রাবণে বাদল ঝরে আসে নাই মাঝি।
নদীতে প্রবল ঢেউ এসেছে জোয়ার,
ভরানদী করে পার সাধ্য আছে কার?


দুই কূলে গ্রাম ভাসে বরিষার জলে,
ধাবিছে অজয় নদী মহা কোলাহলে।
ভেসে যায় বাড়িঘর জলে ভাসে গাছ,
নদী থেকে আসে উঠে বড় বড় মাছ।


শ্রাবণের বারি ধারা ঝরে অবিশ্রাম,
অজয়ের প্লাবনেতে কাঁদে সারাগ্রাম।
রচনাকাল : ২৪/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 6  Denmark : 3  Europe : 23  France : 38  Germany : 65  India : 599  Ireland : 10  Japan : 1  Lithuania : 6  
Nepal : 1  Netherlands : 2  Norway : 31  Romania : 7  Russian Federat : 4  Saudi Arabia : 22  Sweden : 10  Switzerland : 10  Ukraine : 29  United Kingdom : 28  
United States : 205  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 6  Denmark : 3  Europe : 23  
France : 38  Germany : 65  India : 599  Ireland : 10  
Japan : 1  Lithuania : 6  Nepal : 1  Netherlands : 2  
Norway : 31  Romania : 7  Russian Federat : 4  Saudi Arabia : 22  
Sweden : 10  Switzerland : 10  Ukraine : 29  United Kingdom : 28  
United States : 205  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা (তৃতীয় পর্ব) কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫০০৪৫২
  • প্রকাশিত অন্যান্য লেখনী