শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩১৪০ জন পড়েছেন।
শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী'

শ্রাবণে বাদল ঝরে, রিম ঝিম বৃষ্টি পড়ে
অজয় নদীতে এলো বান,
কালিমাখা মেঘে ঢাকা সূর্য নাহি যায় দেখা
কালো মেঘে বাদলের গান।

দূরে আকাশের পাড়ে মেঘেরা হুঙ্কার ছাড়ে
কালো মেঘে বিজুলির ধারা,
নদীর ঘাটের কাছে নৌকাখানি বাঁধা আছে
ছুটে নদী পাগলের পারা।

গাছ ভাঙে মড় মড় বাজ পড়ে কড় কড়
দূকূল ছাপিয়ে নদী বয়।
বাড়িঘর ভাসে জলে প্লাবনের কোলাহলে
চিত্ত মাঝে জাগে সংশয়।

মাঠ হতে আসে চাষী চারদিকে বানভাসি
গাঁয়ে ঢোকে প্লাবনের জল,
গাছে গাছে পাখি সব তুলে আর্ত কলরব
নীড়হারা পাখিদের দল।

টুপুর টাপুর করে শ্রাবণের বারি ঝরে
জলে ভরা খাল বিল মাঠ,
বরষার জল নামে আমাদের এইগ্রামে
ডুবে গেছে তালদিঘি ঘাট।

রচনাকাল : ২৩/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 16  Cyprus : 1  Europe : 1  France : 37  Germany : 81  Hong Kong : 4  India : 642  Ireland : 11  
Italy : 1  Lithuania : 2  Malaysia : 1  Netherlands : 2  Norway : 24  Qatar : 1  Romania : 9  Russian Federat : 6  Saudi Arabia : 16  Sweden : 10  
Switzerland : 3  Ukraine : 35  United Arab Emi : 1  United Kingdom : 33  United States : 232  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 16  Cyprus : 1  
Europe : 1  France : 37  Germany : 81  Hong Kong : 4  
India : 642  Ireland : 11  Italy : 1  Lithuania : 2  
Malaysia : 1  Netherlands : 2  Norway : 24  Qatar : 1  
Romania : 9  Russian Federat : 6  Saudi Arabia : 16  Sweden : 10  
Switzerland : 3  Ukraine : 35  United Arab Emi : 1  United Kingdom : 33  
United States : 232  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবণের বাদল ধারা... অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৪৯৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী