শ্রাবনধারা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৪৭ টি দেশ ব্যাপী ২৯৯৫৫ জন পড়েছেন।
Juthika Debnath
শ্রাবনের আকাশ ঘিরে  মেঘের ঘনঘটা,
গুরু গুরু গরজায় দামিনীর ছটা।
ঘন ঘন পড়ে বাজ, বুক দুরু দুরু,
বাজে যেন জয়ঢাক,বরষার শুরু।
যতদূর চোখ যায়- ঝাপসা গাছপালা,
থৈ থৈ জলে ভরা খাল বিল নালা।
শীতল শান্তির ধারা বরিষণ শেষে,
দীর্ঘ দহন জ্বালা জুড়ায় নিমেষে।
সহসা থমকে থামে শ্রান্ত বাদল ধারা,
ছিন্ন হয়ে যায় মেঘ,হয় পাগলপারা।
রামধনু রং ছড়ায় আকাশের কোনে,
ময়ুরী পেখম তুলে নেচে যায় বনে।
টিপটাপ পাতা হতে খসে পড়ে জল,
বাতায়নে চেয়ে থাকি, আঁখি ছলছল।
মেঘের আড়ালে চাঁদ ভাসায় ভেলা,
আবছায়া আলো আর আঁধারির খেলা।
উল্লাসে ভেক  দল, সবে গায় গান,
ঝিল্লিদের  হৈচৈ, ঝালাপালা কান।
রাতজাগা দুটি আঁখি, ঘুম নাহি আসে,
বিষাদেযে মন ভরা, প্রিয় পরবাসে।
একেলা শয্যায় শুয়ে ভাবি মনে মনে,
ভরা বরষায় প্রিয় আসিবে কেমনে?
কাটেনা বাদল দিন, বিরহ রজনী,
মেঘ তুমি যাওগো সরে, হাসুক দিনমণি।

রচনাকাল : ২৩/৭/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 17  Europe : 1  Germany : 3  Hungary : 1  India : 154  Ireland : 5  Pakistan : 1  Russian Federat : 5  Saudi Arabia : 20  
Sweden : 9  Ukraine : 4  United Kingdom : 10  United States : 194  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 17  Europe : 1  Germany : 3  
Hungary : 1  India : 154  Ireland : 5  Pakistan : 1  
Russian Federat : 5  Saudi Arabia : 20  Sweden : 9  Ukraine : 4  
United Kingdom : 10  United States : 194  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শ্রাবনধারা by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৫২৮৫৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী