আমার লালু
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : দেবমাল্য মুখার্জী
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৩ টি লেখনী ৩২ টি দেশ ব্যাপী ৫৫৭৭ জন পড়েছেন।
Debmalya Mukherjee
আমার লালু
কলমে- দেবমাল্য মুখোপাধ্যায়
লালুকে আমি কুড়িয়ে পেয়েছিলাম একটা বর্ষা মুখর রাতে পড়িয়ে ফিরবার পথে। সেদিন এমনিই রাত হয়ে গেছিল। তাঁর উপর বৃষ্টি পড়ছিল। আমি ধানক্ষেতের আল ধরে আসছিলাম। হঠাৎ আমার পায়ে নরম কিছু একটা ঠেকে। গ্রাম বাংলার মাঠ, একে বর্ষা কাল। নরম ভেজা ভেজা কিছু ঠেকতেই তো আমার হার্টবিট বেড়ে গেল। মনে করলাম সাপ নয় তো? মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখলাম একটা লালমতো কুন্ডলি পাকিয়ে কি যেন পরে আছে। নিচু হয়ে দেখি একটা কুকুরছানা। জলে ভিজে ঠকঠক করে কাঁপছে। সেইথেকে ই কালু আমার সঙ্গী। আমি যেখানেই যেতাম, লালুকে সঙ্গে নিয়ে যেতাম। 

আমাদের বন্ধুত্ব বেশ ভালোই কাটছিল, তারপর একদিন এল সেই অভিশপ্ত দিন, যেদিন আমি চিরতরে আমার লালুকে হারালাম। সেদিনও এরকম বৃষ্টি পড়ছিল, আর তারসঙ্গে ছিল কুয়াশা। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ একটা গাড়ি তীব্র বেগে আমার দিকে আসতে লাগল। তারপর আমার আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন হাসপাতালে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে লালুকে পাগলের মত খুঁজে বেড়াতে লাগলাম। তারপর একদিন খবর পেলাম। সেদিন লালু নিজের জীবন বিপন্ন করে আমার প্রাণ বাচিয়েছিল। 

রচনাকাল : ২১/৭/২০২০
© কিশলয় এবং দেবমাল্য মুখার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 18  Europe : 23  France : 1  Germany : 7  India : 155  Ireland : 1  Japan : 2  Russian Federat : 5  Saudi Arabia : 13  
Sweden : 12  Turkey : 2  Ukraine : 6  United Kingdom : 12  United States : 159  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 18  Europe : 23  France : 1  
Germany : 7  India : 155  Ireland : 1  Japan : 2  
Russian Federat : 5  Saudi Arabia : 13  Sweden : 12  Turkey : 2  
Ukraine : 6  United Kingdom : 12  United States : 159  Vietnam : 3  
© কিশলয় এবং দেবমাল্য মুখার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার লালু by Debmalya Mukherjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৪৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী