আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৯১ টি দেশ ব্যাপী ৪৫৫৩৮২ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (দশম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে আষাঢ়ের মাসে,
খাল বিল নদী নালা সব জলে ভাসে।
ঘন কাল মেঘমালা চারদিকে ছায়,
অবিরাম বৃষ্টি ঝরে মুষল ধারায়।


বৃষ্টি ঝরে সারাদিন ঝরে অবিশ্রাম,
বরষার কোলাহলে মেতে ওঠে গ্রাম।
কভুবা মুষল ধারে কভু রিম ঝিম,
টুপ টাপ বৃষ্টি ঝরে দেখি সারাদিন।


অজয়ের প্লাবনেতে ধ্বসে বাড়িঘর,
একূল ওকূল ভাঙে, অজয়ের চর।
ভরাতরী ভরাডুবি হবে তাই জানি,
কিনারায় এসে মাঝি তরী আনে টানি।


আষাঢ়ের বারিধারা ঝরে অবিরাম,
রিম ঝিম বৃষ্টি পড়ে নাহিক বিরাম।
রচনাকাল : ২১/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Czech Republic : 1  Europe : 24  France : 33  Germany : 72  India : 643  Iran, Islamic R : 1  Ireland : 6  Italy : 1  
Japan : 1  Lithuania : 1  Netherlands : 1  Norway : 34  Romania : 10  Russian Federat : 8  Saudi Arabia : 10  Sweden : 10  Switzerland : 1  Ukraine : 32  
United Kingdom : 25  United States : 195  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Czech Republic : 1  Europe : 24  
France : 33  Germany : 72  India : 643  Iran, Islamic R : 1  
Ireland : 6  Italy : 1  Japan : 1  Lithuania : 1  
Netherlands : 1  Norway : 34  Romania : 10  Russian Federat : 8  
Saudi Arabia : 10  Sweden : 10  Switzerland : 1  Ukraine : 32  
United Kingdom : 25  United States : 195  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৩৮০৬২
  • প্রকাশিত অন্যান্য লেখনী