আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (নবম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৮৭ টি দেশ ব্যাপী ৪২৪৪০২ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (নবম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


টুপুর টাপুর করে সারাদিন বারি ঝরে
মুষল ধারায় বৃষ্টি নেমে এলো,
গাঁয়ের পথের বাঁকে হাম্বারবে গাভী হাঁকে
বাছুরীটি হারিয়ে কোথায় গেলো?


দূরে ওই নদীপারে অজয় নদীর ধারে
খেয়াঘাটে দেখি কেহ নাই আজি,
নদীতে প্রবল বান আছে জোয়ারের টান
খেয়াঘাটে তাই আসে নাই মাঝি।


বাড়ির উঠোনে জল জলে নাচে ভেকদল
কাকগুলি ভিজে ঘরের পাঁচিলে,
অলিতে গলিতে জল ছেলেদের কোলাহল
বৃষ্টি জলে ভিজে সকলেই মিলে।


চাষীরা করিছে চাষ ভিজে ভিজে সারামাস
লাঙল চালায় সারা দিন ধরে,
গুরু গুরু ডাক ছাড়ে মেঘেরা আকাশ পাড়ে
সাঁঝের বেলা চাষীরা আসে ঘরে।


কোথা যেন বাজ পড়ে সারা রাতি বৃষ্টি ঝরে
বিজুলি হাসিছে আকাশের ফাঁকে,
রাতি কাটে ভোর হয় হয় না তো সূর্যোদয়
বৃষ্টি ঝরে রিমঝিম, মেঘমালা ডাকে।
রচনাকাল : ২১/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 8  Europe : 1  France : 25  Germany : 60  India : 604  Iran, Islamic R : 1  Ireland : 11  Netherlands : 2  Norway : 29  
Romania : 8  Russian Federat : 4  Saudi Arabia : 16  Sweden : 10  Switzerland : 1  Syrian Arab Rep : 1  Ukraine : 28  United Kingdom : 27  United States : 202  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 8  Europe : 1  France : 25  
Germany : 60  India : 604  Iran, Islamic R : 1  Ireland : 11  
Netherlands : 2  Norway : 29  Romania : 8  Russian Federat : 4  
Saudi Arabia : 16  Sweden : 10  Switzerland : 1  Syrian Arab Rep : 1  
Ukraine : 28  United Kingdom : 27  United States : 202  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (নবম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১২১৯৫০৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী