জীবন এক সংঘর্ষ
আনুমানিক পঠন সময় : ৩ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৯০৫৪ জন পড়েছেন।
মৃত্যু পথিক বাঁচার আশায়, লড়াই করে চলে ,,,                       
রোগ শোকেতে ক্ষমা করো, সদাই এমন বলে ...                        
লড়াই কেবল বাঁচার তো নয়, অর্থের মাঝেও থাকে ,,,                            
কখনও বা নেশায় পেশায়, মনকে ডুবে রাখে ...                     
জেনেও তবু মিথ্যে আশায়, এমন লড়াই করা ,,,                            
সুখ দুঃখের উজানভাটি, এইতো জীবন গড়া ...                   
কেউবা আছে টাকার নেশায়, অর্থ যুদ্ধে তারা ,,,                     
কেউবা আবার জগৎটাকে, চায় যে শাসন করা ...                         
কেউ আছে পথে প্রান্তরে, ঠাই নেই মাথা গোজার ,,,                             
কেউ শেষ হয় নির্বিচারে, নেইতো কেউ বোঝার ...                             
কেউ দু'বেলা খাবার জন্য, করছে কত লড়াই ,,,                        
এইতো সেদিন এক মহাজন, করলো টাকার বড়াই ...                          
থাকতে বেঁচে এই জগতে, কেউতো কারও নয় ,,,                            
জীবন নামের এই সংঘর্ষে, মৃত্যুই তো পরাজয় ...                         
তবুও আছে যুদ্ধে মেতে, হয়নি তো কেউ বিমর্ষ ,,,                         
আসুক তুফান কালবৈশাখী, হোক যত সংঘর্ষ ...
রচনাকাল : ১৮/৭/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 14  Czech Republic : 1  Europe : 1  France : 22  Germany : 59  Hong Kong : 7  India : 472  Iran, Islamic R : 1  Ireland : 1  
Jamaica : 1  Japan : 2  Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  Norway : 19  Romania : 5  Russian Federat : 13  Saudi Arabia : 22  Sweden : 17  
Switzerland : 1  Ukraine : 18  United Kingdom : 31  United States : 229  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 14  Czech Republic : 1  Europe : 1  
France : 22  Germany : 59  Hong Kong : 7  India : 472  
Iran, Islamic R : 1  Ireland : 1  Jamaica : 1  Japan : 2  
Latvia : 1  Lithuania : 1  Netherlands : 1  Norway : 19  
Romania : 5  Russian Federat : 13  Saudi Arabia : 22  Sweden : 17  
Switzerland : 1  Ukraine : 18  United Kingdom : 31  United States : 229  
Vietnam : 4  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
জীবন এক সংঘর্ষ by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০১৩৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী