আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫১৯৩৮০ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (সপ্তম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

আষাঢ়ে বাদল নামে 
            জল ঝরে অবিরাম,
অজয়ে এসেছে বান 
            জলে ভাসে সারাগ্রাম। 

এপারেতে বৃষ্টি নামে
            মেঘ ডাকে কড় কড়,
এপারেতে মাটি কাঁপে
            গাছ ভাঙে মড় মড়।

মাঝনদী থেকে মাঝি
            তরী আনে কিনারায়,
ঘাট থেকে যাত্রী সব
            নিজ গাঁয়ে ফিরে যায়।

মেঘ ডাকে জল পড়ে
           ভরে যায় জলাশয়,
আষাঢ়ে বাদল ঝরে
           পথঘাট কাদাময়।

দিঘি পাড়ে হাঁসগুলি
          জলে ভিজে বরষায়,
ঘন ঘন ডাকে মেঘ
           বিদ্যুল্লতা চমকায়।

পথ ঘাট নদী মাঠ
           সব জলে যায় ভরে,
আষাঢ়ের কালো মেঘে
           সারাদিন জল ঝরে।

রচনাকাল : ১৮/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 13  Europe : 1  France : 32  Germany : 56  Hungary : 1  India : 525  Iran, Islamic R : 1  Ireland : 6  
Japan : 1  Lithuania : 2  Mongolia : 1  Netherlands : 2  Norway : 11  Poland : 1  Romania : 8  Russian Federat : 20  Saudi Arabia : 21  Sweden : 10  
Switzerland : 4  Ukraine : 39  United Kingdom : 34  United States : 186  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Bangladesh : 1  Canada : 4  China : 13  Europe : 1  
France : 32  Germany : 56  Hungary : 1  India : 525  
Iran, Islamic R : 1  Ireland : 6  Japan : 1  Lithuania : 2  
Mongolia : 1  Netherlands : 2  Norway : 11  Poland : 1  
Romania : 8  Russian Federat : 20  Saudi Arabia : 21  Sweden : 10  
Switzerland : 4  Ukraine : 39  United Kingdom : 34  United States : 186  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৯১৭০০
  • প্রকাশিত অন্যান্য লেখনী