ভালোবাসার চাঁদ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্তু প্রামাণিক
দেশ : India , শহর : Bongaon

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ৮০৮০ জন পড়েছেন।
Santu pramanick
আমি অপেক্ষা করি মেঘ সরে যাওয়ার, 
অপেক্ষা করি তোমার দেখা পাবার। 
অনন্তযুগের সে অপেক্ষা, তুমি ভীষণ দূরন্ত, 
রাশি রাশি মেঘেদের ভীড় পার করে আসো -
আমার ভালোবাসার চাঁদ। 

যখন রাত্রি অনেক কালো, আমি একাকী অপেক্ষায় -
প্রতিটি পলক পার করে যায় সময়েরা, 
আমি অপেক্ষা করি আমার ভালোবাসার চাঁদের। 
তুমি কোমল, তুমি স্নিগ্ধরূপী, তুমি আমার -
ভালোবাসায় আলোকিতময়, ভালোবাসার চাঁদ। 

তুমি স্মিতহাস্য, তুমি সরল তবু দুরন্ত -
যখন মন অনেক ব্যাথায় ভারাক্রান্ত, আমি খুঁজে পাই -
খুঁজে পাই এক অনাবিল আনন্দ-
তোমার সখ্যতায়। তুমি আমার সকল -
মন খারাপের অষুধ, তুমি ভালোবাসার চাঁদ। 

তুমি বাঁচতে শেখাও, 
তুমি সাঁতরে আসো অনেক প্রেমের পথ-
আমার কাছে। 
তুমি এক অদম্য ইচ্ছাশক্তি, আমার অনুপ্রেরণা, 
আমার ভালোবাসার চাঁদ। 

            *********
রচনাকাল : ১৮/৭/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 6  Europe : 25  Germany : 8  India : 145  Iran, Islamic R : 1  Japan : 1  Norway : 2  Russian Federat : 6  
Saudi Arabia : 21  Ukraine : 3  United Kingdom : 12  United States : 124  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 6  Europe : 25  
Germany : 8  India : 145  Iran, Islamic R : 1  Japan : 1  
Norway : 2  Russian Federat : 6  Saudi Arabia : 21  Ukraine : 3  
United Kingdom : 12  United States : 124  Vietnam : 3  
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভালোবাসার চাঁদ by Santu pramanick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী