আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৯১৩ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


মুষল ধারায় বাদল ঝরে আয়রে চলে আয়।
গুরু গম্ভীর মেঘের গর্জন বিজুলি চমকায়।


আয় আয় রে ভাই,
           আয় রে চলে আয়।
মুষল ধারায় বাদল ঝরে আয়রে চলে আয়।


ডাক দিয়েছে আষাঢ়ের মেঘ
                      আয় রে চলে আয়।


কদম্ব কেতকী কেয়া ফুলে,
ভিজিছে আজ বর্ষার জলে,
চাষীরা সব মাঠেতে চলে,
                     ভিজে ভিজে মাঠে যায়।


আয় আয় রে ভাই,
           আয় রে চলে আয়।
মুষল ধারায় বাদল ঝরে আয়রে চলে আয়।
গুরু গম্ভীর মেঘের গর্জন বিজুলি চমকায়।


বাদল নামে সকাল হতে,
জল জমেছে গাঁয়ের পথে,
পা টিপে টিপে কোনমতে,
                         সবাই চলে রাস্তায়।
আয় আয় রে ভাই,
                আয় রে চলে আয়।


মুষল ধারায় বাদল ঝরে আয়রে চলে আয়।
গুরু গম্ভীর মেঘের গর্জন বিজুলি চমকায়।
রচনাকাল : ১৭/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 10  Europe : 23  France : 38  Germany : 53  India : 524  Ireland : 7  Israel : 1  Lithuania : 6  Netherlands : 3  
Norway : 21  Poland : 1  Romania : 7  Russian Federat : 27  Saudi Arabia : 20  Sweden : 10  Switzerland : 4  Ukraine : 27  United Kingdom : 28  United States : 194  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 10  Europe : 23  France : 38  
Germany : 53  India : 524  Ireland : 7  Israel : 1  
Lithuania : 6  Netherlands : 3  Norway : 21  Poland : 1  
Romania : 7  Russian Federat : 27  Saudi Arabia : 20  Sweden : 10  
Switzerland : 4  Ukraine : 27  United Kingdom : 28  United States : 194  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৪৩৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী