আমি এক চাষার ছেলে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্তু প্রামাণিক
দেশ : India , শহর : Bongaon

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ৮০৮২ জন পড়েছেন।
Santu pramanick

কবিতাঃ আমি এক চাষার ছেলে 
কবিঃ সন্তু প্রামাণিক 

আমি এক চাষার ছেলে বয়স সবে সাত, 
ইচ্ছে আছে বড়ো হলেই করবো বাজিমাত।
বাবা আমার বড্ড রোগা ঠিকমতো না খায়, 
বড়ো হলেই আনবো খাবার, তখন কোথা যায়? 

গায়ে আমার ছেঁড়া পোশাক স্কুলেতে পড়ি -
পড়াশুনা করেই তবে দারিদ্রতায় দাড়ি। 
একটা পাকা দালান হবে, মায়ের ভালো শাড়ি, 
বোনকে আমি পুজোয় দেবো গয়না ভরিভরি। 

দাঁতে আমার দাঁত চেপে যায়, লড়াই করার ক্ষণে -
আমি লড়ি বাবার সাথে, ভয়কি আমার মনে। 
বড়ো আমি হবো ঠিকই, দেখবে সকলে, 
তখন যেনো ডেকো আমায় চাষার ছেলে বলে। 

থাকবে টিভি,থাকবে দেরাজ, থাকবে আলমারি -
আমি বড়ো হলেই তবে ঘটবে ক্ষিধের আড়ি। 
আজকে বাবা চাষ করে যায় লোকের জমি নিয়ে, 
বাবার জন্যে কিনবো জমি চষবে লাঙল দিয়ে। 

যখন আমি অনেক বড়ো, অনেক নামডাক, 
চাইবো আমি সবাই যেন আমায় কাছে পাক। 
থাকবো তবু চাষার ছেলে, স্বপ্ন বুকে নিয়ে, 
বড়ো আমি হবো ঠিকই লেখাপড়া দিয়ে। 

              *********
রচনাকাল : ১৬/৭/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 6  Canada : 11  China : 16  Czech Republic : 1  Europe : 3  France : 1  Germany : 7  Hungary : 4  India : 221  
Iran, Islamic R : 1  Ireland : 8  Norway : 2  Russian Federat : 9  Saudi Arabia : 17  Spain : 1  Ukraine : 3  United Kingdom : 11  United States : 199  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 6  Canada : 11  China : 16  
Czech Republic : 1  Europe : 3  France : 1  Germany : 7  
Hungary : 4  India : 221  Iran, Islamic R : 1  Ireland : 8  
Norway : 2  Russian Federat : 9  Saudi Arabia : 17  Spain : 1  
Ukraine : 3  United Kingdom : 11  United States : 199  Vietnam : 3  
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমি এক চাষার ছেলে by Santu pramanick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী