আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (পঞ্চম পর্ব) কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৮১২৮ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (পঞ্চম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়মাসে বাদল ঝরে,
টুপুর টাপুর বৃষ্টি পড়ে,
                অজয়নদে আজ এসেছে বান,


নদীনালা আর খেতমাঠ,
জলে থই থই পথ ঘাট,
                একতারাতে বাউল গাহে গান।


আকাশপারে মেঘ জমেছে,
চারদিকে আঁধার ছেয়েছে,
                মেঘ ডাকে ঐ গুরু গম্ভীর স্বরে,


নদীর পারে বাঁধ ভেঙেছে,
গাঁয়ের পথে জল ঢুকেছে,
                জল ঢুকেছে গাঁয়ে সবার ঘরে।


জল জমেছে পথের ধারে
কাজলা দিঘি পুকুর পাড়ে,
                হাঁসগুলি ভিজছে বৃষ্টির জলে,


আষাঢ় মাসে বাদল ঝরে,
মুষল ধারায় বৃষ্টি পড়ে,
               মাথায় ছাতি কৃষক মাঠে চলে।
রচনাকাল : ১৬/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 7  Europe : 26  France : 37  Germany : 53  Hong Kong : 4  India : 479  Iran, Islamic R : 1  Ireland : 12  Lithuania : 1  
Netherlands : 4  Norway : 23  Romania : 9  Russian Federat : 3  Saudi Arabia : 11  Sweden : 10  Switzerland : 3  Ukraine : 16  United Kingdom : 27  United States : 202  
Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 7  Europe : 26  France : 37  
Germany : 53  Hong Kong : 4  India : 479  Iran, Islamic R : 1  
Ireland : 12  Lithuania : 1  Netherlands : 4  Norway : 23  
Romania : 9  Russian Federat : 3  Saudi Arabia : 11  Sweden : 10  
Switzerland : 3  Ukraine : 16  United Kingdom : 27  United States : 202  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (পঞ্চম পর্ব) কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৩৩৬১
  • প্রকাশিত অন্যান্য লেখনী