মায়ের আগমনীর সুর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সংগীতা দত্ত (ঘোষ)
দেশ : India ,

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুলাই
প্রকাশিত ৬ টি লেখনী ৩৯ টি দেশ ব্যাপী ৭৫৯৩ জন পড়েছেন।
Sangita Dutta Ghosh
মা গো তুমি দশভুজা,
সবাই মিলে করি তোমার পূজা।
স্বামীর সাথে যুদ্ধ করে বাপের বাড়ি আসো,
ছেলে মেয়ে তাদের নিয়ে মাত্র চারটি দিনই থাকো।
শরৎকাল এলে মনে হয় মা আসছে,
ঐ যে নীল আকাশে আগমনীর সুর বাজছে!
শিউলি আর কাশের মেলা,
নীল আকাশে মেঘের ভেলা।
হিমের পরশ অঙ্গে লাগে,
সবার প্রানে পুলক জাগে।
আগমনীর খবর পেয়ে ,
মনের পাখি উঠলো গেয়ে।
শিশির ভেজা নতুন ভোরে,
এসো গো মা দুর্গা সবার ঘরে।
মাতলো সবাই রঙিন সাজে,
আমরা আছি তারই মাঝে।
তাই তো আমরা সুখের পরশ গায়ে মাখি,
মা গো আমরা সবাই যেন ভালো থাকি!
রচনাকাল : ১৬/৭/২০২০
© কিশলয় এবং সংগীতা দত্ত (ঘোষ) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 21  Europe : 2  France : 1  Germany : 8  India : 144  Iran, Islamic R : 1  Japan : 2  Romania : 1  Saudi Arabia : 17  
Singapore : 1  Ukraine : 3  United Kingdom : 11  United States : 121  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 21  Europe : 2  France : 1  
Germany : 8  India : 144  Iran, Islamic R : 1  Japan : 2  
Romania : 1  Saudi Arabia : 17  Singapore : 1  Ukraine : 3  
United Kingdom : 11  United States : 121  
© কিশলয় এবং সংগীতা দত্ত (ঘোষ) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মায়ের আগমনীর সুর by Sangita Dutta Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৪৩২
  • প্রকাশিত অন্যান্য লেখনী