ভালোবাসার ভূমি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্তু প্রামাণিক
দেশ : India , শহর : Bongaon

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ৮০৮১ জন পড়েছেন।
Santu pramanick
# ভালোবাসার ভূমি 
# সন্তু প্রামাণিক 

আমি এক বিলাসী বন্ধু -
সময়ের ফেরে ফেরে। 
অনেক পুরানো আঁতাত মনের সাথে, 
বিভীষিকাময় গোপনীয়তার তরে। 

সাজানো গল্পগুলো একরোখো, 
রঙিন আবার বেরঙিনের খেলা। 
ছুঁড়ে ফেলি নির্লিপ্ত দূর্ভাবনা,
একাকিত্বের এই বেলা। 

সীমাহীন অবাধ্যতা ভরে আসে পৃথিবী, 
বুকভরা ভালোবাসার চিৎকার।
তুমি নতুন প্রেমের দূত, 
নতুন ভোরে নতুন আবার। 

ছাপোষা জীবনের হাতছানি -
আমি গল্পে খুঁজি আমার বাস্তব। 
তুমি কবিতা হয়ে ঝড়ে পড়ো, 
আমার প্রতিদ্বন্দ্বিতায় সরব। 

অজানা সোমাশীলতায় ঘেরা -
নতুন তন্বী তুমি, 
আবার আঁকড়ে ধরি বাঁচার ক্ষণে -
আমার ভালোবাসার ভূমি। 

             **************
রচনাকাল : ১৫/৭/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 19  Europe : 1  France : 2  Germany : 7  India : 164  Iran, Islamic R : 1  Japan : 2  Pakistan : 1  Romania : 2  
Russian Federat : 9  Saudi Arabia : 18  Sweden : 17  Ukraine : 6  United Kingdom : 10  United States : 160  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 19  Europe : 1  France : 2  
Germany : 7  India : 164  Iran, Islamic R : 1  Japan : 2  
Pakistan : 1  Romania : 2  Russian Federat : 9  Saudi Arabia : 18  
Sweden : 17  Ukraine : 6  United Kingdom : 10  United States : 160  
Vietnam : 3  
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভালোবাসার ভূমি by Santu pramanick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী