শুধু তোমার কারনে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সন্তু প্রামাণিক
দেশ : India , শহর : Bongaon

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৫ টি লেখনী ৩৪ টি দেশ ব্যাপী ৭৭৩৪ জন পড়েছেন।
Santu pramanick
কবিতাঃ শুধু তোমার কারনে 
কবিঃ সন্তু প্রামাণিক 

আমি এই শহরেই রাত কাটাবো -
নির্জন জানালার ধারে, দূরে নিয়ন আলো। 
গল্পেরা হয়তো ছুঁয়ে যাবে -
তোমার নরম গাল , রাতের নিস্তব্ধ কালো ।

একটা বা দুটোর গল্প বুনেই -
রাতটি নাহয় শেষ হবে। 
পরিতৃপ্তির সঙ্গে থেকেই সে ক্ষন 
ইতিহাসের সঙ্গী রবে। 

আমি চাইনা সে রাতের ভোর আসুক, 
সে শিউলি ঝড়ুক আনমনে, 
আমি চাই অনন্ত রাত্রি তোমার সাথে, 
গভীর ভালোবাসার প্রয়োজনে। 

তুমি দেখবে, যখন আমি আর তুমি -
জানালার ধারে, অতৃপ্ত আত্মারা সব -
মুখোশে মুখোশে ফিসফিস করে, আর -
ধীরগতি গুঞ্জন হয় কলরব। 

তুমি ম্যাগনেলিয়া হয়ে ফুটো -
আমার রাতের বাগানে। 
আমি সুবাস নেবো আর নেশাতুর হবো -
শুধু তোমার কারনে। 

                 ***********
রচনাকাল : ১৪/৭/২০২০
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 6  France : 1  Germany : 6  India : 136  Iran, Islamic R : 1  Russian Federat : 7  Saudi Arabia : 20  Ukraine : 3  United Kingdom : 12  
United States : 120  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 6  France : 1  Germany : 6  
India : 136  Iran, Islamic R : 1  Russian Federat : 7  Saudi Arabia : 20  
Ukraine : 3  United Kingdom : 12  United States : 120  Vietnam : 3  
© কিশলয় এবং সন্তু প্রামাণিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুধু তোমার কারনে by Santu pramanick is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮২৭৬০
  • প্রকাশিত অন্যান্য লেখনী