আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৯১৩ জন পড়েছেন।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায়
কবির কলমে বর্ষার কবিতা (প্রথম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


আষাঢ়ে বাদল নামে অঝোর ধারায়,
নদী মাঠ খাল বিল জলে ভরে যায়।
অম্বরে অম্বরে সাজে ঘনমেঘ কালো,
ঘন ঘন দেখা যায় বিদ্যুতের আলো।


ঝমা ঝম বৃষ্টি নামে মুষল ধারায়,
মাঠেঘাটে জল বহে গাঁয়ের রাস্তায়।
চারিদিকে দেখি শুধু জল আর জল,
মাঠে মাঠে চাষ করে চাষীদের দল।


অজয় নদীতে দেখি প্রবল প্লাবন,
দুইকূল ভাঙে নদী করিছে গর্জন।
ঘোলাজলে ঘরবাড়ি সব ভেসে যায়।
এপারে ওপারে গ্রাম সকলি ভাসায়।


আষাঢ়ের কালো মেঘ করিছে গর্জন,
বৃষ্টি নিয়ে কাব্য লেখে শ্রীমান লক্ষ্মণ।
রচনাকাল : ১২/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 11  Europe : 21  France : 31  Germany : 47  Hong Kong : 1  India : 510  Ireland : 17  Lithuania : 4  
Nepal : 1  Netherlands : 3  Norway : 15  Poland : 2  Romania : 6  Russian Federat : 58  Saudi Arabia : 17  Sweden : 10  Ukraine : 20  United Kingdom : 37  
United States : 184  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 6  China : 11  Europe : 21  
France : 31  Germany : 47  Hong Kong : 1  India : 510  
Ireland : 17  Lithuania : 4  Nepal : 1  Netherlands : 3  
Norway : 15  Poland : 2  Romania : 6  Russian Federat : 58  
Saudi Arabia : 17  Sweden : 10  Ukraine : 20  United Kingdom : 37  
United States : 184  Vietnam : 4  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আষাঢ়ে বাদল নামে... জল ঝরে অঝোর ধারায় কবির কলমে বর্ষার কবিতা (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৪৩৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী