আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (অষ্টম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৩৩০ জন পড়েছেন।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (অষ্টম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ে          পথের বাঁয়ে
       আম কাঁঠালের বন,
গাছের ফাঁকে        কোকিল ডাকে
       ভরে ওঠে প্রাণমন।


গাঁয়ের মায়া          শীতল ছায়া
      মাটির পরশ পাই,
গাঁয়ের মাটি         সুখের ঘাঁটি
      আমার সুখের ঠাঁই।


সবুজ গাছে         পাখিরা নাচে
      গাঁয়ের পথের ধারে,
অর্জুন শাল         আম কাঁঠাল
      তালগাছ সারে সারে।


গাঁয়ের মাঝে        কাঁসর বাজে
      সাঁঝের আঁধার নামে,
জোনাকি জ্বলে      আঁধার হলে
      বটের তলার বামে।


গাঁয়ের মাটি        বসত বাটি
      আমার শান্তির ঠাঁই,
মাটি আমার       মা যে আমার
     মাকে প্রণাম জানাই।
রচনাকাল : ৯/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Europe : 24  France : 36  Germany : 48  Hong Kong : 2  India : 504  Iran, Islamic R : 1  Ireland : 6  Lithuania : 4  
Netherlands : 3  Norway : 22  Poland : 2  Romania : 6  Russian Federat : 57  Saudi Arabia : 16  Sweden : 10  Switzerland : 3  Turkey : 1  Ukraine : 28  
United Kingdom : 21  United States : 192  Uzbekistan : 1  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 11  Europe : 24  France : 36  
Germany : 48  Hong Kong : 2  India : 504  Iran, Islamic R : 1  
Ireland : 6  Lithuania : 4  Netherlands : 3  Norway : 22  
Poland : 2  Romania : 6  Russian Federat : 57  Saudi Arabia : 16  
Sweden : 10  Switzerland : 3  Turkey : 1  Ukraine : 28  
United Kingdom : 21  United States : 192  Uzbekistan : 1  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (অষ্টম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬০৭৫১১
  • প্রকাশিত অন্যান্য লেখনী