ভোরের শোভা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫৬ টি দেশ ব্যাপী ৩২৫২২ জন পড়েছেন।
#কবিতা#  ভোরের শোভা

তালপুকুরের ধারে ধারে
নারকেল গাছের সারে সারে
সূয্যিমামা দেয় যে উঁকি
ভোর হলো জাগো খুকি।
সিঁদুর রাঙা সূয্যিমামা
পূবগগনে দিচ্ছে হামা।
নয়ন মেলো খোলো দুয়ার
দেখো   সূয্যির   কি যে বাহার 
গাছে গাছে ফুলের মেলা
সুবাস ছড়ায় ভোরবেলা।
গুনগুনিয়ে মধুর আশে
ভ্রমর জোটে ফুলের পাশে।
নীড় ছেড়ে শাখার পরে
কোকিল ডাকে কুহু স্বরে।
ঐ শোনো পথে কারা যায়
রাই জাগো রাই গীত গায়।
খোকন পড়ে গলা ছেড়ে
অ-অজগর আসছে তেড়ে।
পাশের বাড়ির মদন কোলে
ভৈরব রাগে তান তোলে।
কলসী কাঁখে হেলে দুলে
কুলবধু যায় নদীর কূলে।
সাজি হাতে শিউলি তলে
ফুল কুড়ানোর পালা চলে
গায়ে মেখে সূয্যির প্রভা
দেখো খুকি ভোরের শোভা।
ফুলে ফুলে ভরে ডালা
তুমি ও খুকি গাঁথো মালা।
সূয্যি দেবকে কথা দাও
ভালো চলার শপথ নাও।।
রচনাকাল : ৮/৭/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 8  Europe : 25  France : 1  Germany : 9  Greece : 1  India : 160  Ireland : 1  Japan : 3  Latvia : 1  
Philippines : 1  Romania : 1  Russian Federat : 4  Saudi Arabia : 20  Sweden : 9  Ukraine : 4  United Kingdom : 14  United States : 166  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 8  Europe : 25  France : 1  
Germany : 9  Greece : 1  India : 160  Ireland : 1  
Japan : 3  Latvia : 1  Philippines : 1  Romania : 1  
Russian Federat : 4  Saudi Arabia : 20  Sweden : 9  Ukraine : 4  
United Kingdom : 14  United States : 166  Vietnam : 3  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ভোরের শোভা by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৪৪০
  • প্রকাশিত অন্যান্য লেখনী