আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (সপ্তম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৫ টি দেশ ব্যাপী ৫৪৪৭১৪ জন পড়েছেন।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (সপ্তম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


আমার গাঁয়ের মাটি
সুশীতল ছায়া,
গাঁয়ের মাটিতে আছে
মমতা ও মায়া।


আমগাছ, জামগাছ,
কাঁঠালের বন,
বসন্তে কোকিল গাহে
ভরে ওঠে মন।


আমার গাঁয়ের পাশে
পথ গেছে বেঁকে,
জল নিয়ে আসে বধূ
নদীঘাট থেকে।


অজয়ের নদীচরে
শালিকের মেলা,
সকালে বিকালে করে
সারাদিন খেলা।


আমার গাঁয়ের মাঝে
পদ্মদিঘি আছে,
পাখি সব কলরব
করে গাছেগাছে।


মাটির পাঁচিলে ঘেরা
ছোট বাড়িঘর,
আঙিনায় কলাগাছ
শোভা মনোহর।


আমার গাঁয়ের মাটি
মায়ের সমান,
কবিতায় লিখে কবি
লক্ষ্মণ শ্রীমান।
রচনাকাল : ৮/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Czech Republic : 2  Europe : 23  France : 43  Germany : 49  Hong Kong : 7  India : 529  Iran, Islamic R : 1  Ireland : 5  
Italy : 1  Lithuania : 4  Netherlands : 3  Norway : 19  Poland : 3  Romania : 5  Russian Federat : 70  Saudi Arabia : 20  Sweden : 10  Switzerland : 4  
Ukraine : 25  United Kingdom : 33  United States : 188  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 6  Czech Republic : 2  Europe : 23  
France : 43  Germany : 49  Hong Kong : 7  India : 529  
Iran, Islamic R : 1  Ireland : 5  Italy : 1  Lithuania : 4  
Netherlands : 3  Norway : 19  Poland : 3  Romania : 5  
Russian Federat : 70  Saudi Arabia : 20  Sweden : 10  Switzerland : 4  
Ukraine : 25  United Kingdom : 33  United States : 188  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (সপ্তম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৭০৪৭২৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী