হে বীর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৯১২৮ জন পড়েছেন।
একটি সবুজ হৃদয় নিয়ে
প্রতিজ্ঞাতে অটল তুমি
নিজ জীবন তুচ্ছ করে 
রক্ষা করছো জন্মভূমি

প্রিয়জনের থেকে দূরে
অনেক ব্যাথা চাপা বুকে
মনে শুধু একটি চাওয়া
দেশের মানুষ থাকবে সুখে

দেশবাসীকে শান্তি দিতে
সদাই তুমি লড়াই করো
বয়স্ তোমার অল্প হলেও
মানুষ তুমি অনেক বড়

সুরক্ষিত থেকো তুমি
তবেই সবাই থাকবে ভালো
রাঙা গোলাপ দিলাম তোমায়
তুমিই হলে দেশের আলো।।
রচনাকাল : ৮/৭/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 21  Europe : 18  France : 4  Germany : 9  India : 181  Iran, Islamic R : 1  Ireland : 5  Japan : 3  Romania : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 17  Sweden : 13  Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 13  United States : 145  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 21  Europe : 18  France : 4  
Germany : 9  India : 181  Iran, Islamic R : 1  Ireland : 5  
Japan : 3  Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 17  
Sweden : 13  Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 13  
United States : 145  Vietnam : 1  
কবি পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
হে বীর by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০১২০
  • প্রকাশিত অন্যান্য লেখনী