ক্লান্ত মন
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৬১ টি দেশ ব্যাপী ৬৪৪০৩ জন পড়েছেন।
একটা ক্লান্ত পরিণত মন 
বোঝে সবই
কিন্তু স্বপ্নের আকাশ ছোঁয়ার মতো
শক্তিটুকু তার থাকেনা 
অবস শুধু শরীর হয়না
মন ও অবস হয়
তফাৎ শুধু এই যে
শরীর অবস হলে 
পাশে পাবে অনেক মানুষ,
আর মন অবস হলে
তুমি অলস,
তুমি বোকা,
থাকবেনা কেউ
তোমার পাশে,
মন অবস হয়েছে আজ
তাইতো হাজার আলোর
ঝলকানির মাঝে
খুঁজে নিতে চায় সে
একটুকরো আঁধার
ক্লান্ত এ মনের
চাই এখন বিশ্রাম।।
রচনাকাল : ৮/৭/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 4  China : 15  Egypt : 1  Europe : 22  France : 4  Germany : 2  India : 146  Iran, Islamic R : 1  Ireland : 2  
Japan : 4  Russian Federat : 8  Saudi Arabia : 13  Sweden : 17  Ukraine : 6  United Kingdom : 10  United States : 122  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Azerbaijan : 1  Canada : 4  China : 15  Egypt : 1  
Europe : 22  France : 4  Germany : 2  India : 146  
Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 4  Russian Federat : 8  
Saudi Arabia : 13  Sweden : 17  Ukraine : 6  United Kingdom : 10  
United States : 122  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ক্লান্ত মন by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৯০৫৮৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী