শুধুই স্মৃতি
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : মনি রায় ঘোষ
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জুলাই
প্রকাশিত ৪৮ টি লেখনী ৬৬ টি দেশ ব্যাপী ৪৭১৩১ জন পড়েছেন।
Moni Roy Ghosh
নাহ্ এখন আর কথা হয়না।
আগে হাই হেলো হত এখন আর সেটুকুও নয়।
হয়ত ক্রমশ ফুরিয়ে গেছে টান।
তাই চেনা পরিসর এখন বড্ড অচেনা।
হয়ত এমনটাই হয়।
আমরাই মানতে পারিনা।
ফুরিয়ে যাওয়া সময় টুকু
আঁকড়ে ধরে বাঁচতে চাই।
কিন্তু যে সময় চলে যায় তা কি আর ফিরে আসে কখনো?
সময় চলে যায় মানুষ বদলে যায়।
পরে থাকে চেনা মূহুর্তের দাগ।
একটা সময় পর সেই দাগটুকুও মুছে যায়।
ঠিক যেন পরিযায়ী পাখির মত।
ইচ্ছে মত আসে ইচ্ছে মত চলে যায়।
পেছন ফিরে তাকালে একটা স্মৃতির পাতা ছাড়া আর কিছুই চোখে পড়েনা।
রচনাকাল : ৬/৭/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 10  Europe : 19  France : 1  Germany : 9  Hungary : 1  India : 190  Ireland : 3  Japan : 2  Lithuania : 1  
Romania : 1  Russian Federat : 20  Saudi Arabia : 20  Sweden : 16  Ukraine : 7  United Arab Emi : 1  United Kingdom : 8  United States : 157  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 10  Europe : 19  France : 1  
Germany : 9  Hungary : 1  India : 190  Ireland : 3  
Japan : 2  Lithuania : 1  Romania : 1  Russian Federat : 20  
Saudi Arabia : 20  Sweden : 16  Ukraine : 7  United Arab Emi : 1  
United Kingdom : 8  United States : 157  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী।

খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়। 
                          
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
শুধুই স্মৃতি by Moni Roy Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৪২৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী