আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩২৭৫ জন পড়েছেন।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (পঞ্চম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁ যে আমার মাটি আমার
মাটি মায়ের আঁচল,
গাঁয়ের মাটি বিশুদ্ধ খাঁটি
মাটিতে ফলে ফসল।

উত্তরে বহে অজয় নদী
দক্ষিণেতে দামোদর,
রাঙা মাটির পথের ধারে
আছে ছোট ছোট ঘর।

গাঁয়ের পথে বাঁশ বাগানে
মুরগিরা সব ডাকে,
বটের গাছে বাঁদর নাচে
লেজটি ঝুলে থাকে।

কাঁকনতলা মাঠের ধারে
রাঙা মাটির পথে,
গোরুর গাড়ি ছুটছে জোরে
সেই সকাল হতে।

আকাশ পারে বনের ধারে
সূর্যি ডোবে যখন,
আমার গাঁয়ে আঁধার নামে
পাখিরা করে কূজন।

সন্ধ্যা হলেই বেড়ার ধারে
কুকুরের দল হাঁকে,
জোনাকি জ্বলে গাছের ফাঁকে
গাঁয়ের পথের বাঁকে।

গাঁয়ের মাটি মা যে আমার
আমার সুখের ঠাঁই,
এমন সোনা গাঁয়ের মাটি
কোথায় গেলে পাই?

রচনাকাল : ৬/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Austria : 1  Canada : 5  China : 15  Europe : 22  France : 33  Germany : 44  Hong Kong : 2  India : 514  Ireland : 8  
Japan : 1  Lithuania : 3  Netherlands : 1  Norway : 20  Poland : 1  Romania : 6  Russian Federat : 57  Saudi Arabia : 15  Sweden : 10  Switzerland : 2  
Ukraine : 31  United Kingdom : 26  United States : 196  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Austria : 1  Canada : 5  China : 15  
Europe : 22  France : 33  Germany : 44  Hong Kong : 2  
India : 514  Ireland : 8  Japan : 1  Lithuania : 3  
Netherlands : 1  Norway : 20  Poland : 1  Romania : 6  
Russian Federat : 57  Saudi Arabia : 15  Sweden : 10  Switzerland : 2  
Ukraine : 31  United Kingdom : 26  United States : 196  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮৭১
  • প্রকাশিত অন্যান্য লেখনী