সততার পুরস্কার
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখিকা : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭৫ টি দেশ ব্যাপী ৭০০০২ জন পড়েছেন।
এক গ্রামে এক গরীব পোটো ছিল ।সে ছিল খুবই সৎ।সে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খুব সুন্দর সব মূর্তি তৈরি করত।তার মূর্তির চাহিদা গ্রাম ছাড়াও আশপাশের  গ্রামেও ছিল। পোটো গিন্নি রোজ কাঁদে।তাদের অভাবের সংসার।মূর্তির চাহিদা থাকলেও লোকে দরদাম করে অনেক কম টাকায় মূর্তি নিয়ে যেত।কখনো বা বাকি থাকতো টাকা।কিন্তু পরে আর টাকা দিত না।একদিন পোটো  এক সুন্দর মা কালীর মূর্তি তৈরি করলো ।মূর্তি যেদিন সম্পূর্ণ হলো  সেদিন রাতে স্বপ্ন দেখলো  যে মা কালী তাকে আদেশ করছেন ওই মূর্তিটা সে যেনো কালীপূজার দিন পূজা করে।তাহলে তাদের আর কোনো অভাব থাকবে না।সেই মতো সে ওই মূর্তিটা পূজা করলো।পূজা শেষ হলে সেখানে গ্রামের জমিদার মশাই এলেন ।সঙ্গে তার এক ঘরা মোহর।তিনি নাকি স্বপ্নে মা কালীর আদেশ পেয়েছেন যে ভালকাজের আর সততার জন্য পোটোকে  একঘরা মোহর দিতে হবে।তাই তিনি পোটোকে   এক ঘরা মোহর দিলেন।এরপর তিনি গ্রামের সবাইকে আদেশ দিলেন তারা যেনো সঠিক দাম দিয়ে মূর্তি কেনে ।এরপর থেকে কেউ আর পোটোকে ঠকায় না।এদিকে মোহর পেয়ে  তো   পোটো বড়ো খুশি।সে বড়ো বাড়ি করলো।সব সখ পূরণ হলো , তাদের আর কোনো অভাব রইলো না।সংসারে সুখ শান্তি ফিরলো।

নীতিকথা: সততার পুরস্কার সর্বদাই মেলে।
রচনাকাল : ৫/৭/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 9  Europe : 1  France : 5  Germany : 9  India : 166  Ireland : 4  Japan : 4  Latvia : 1  Romania : 2  
Russian Federat : 11  Saudi Arabia : 20  Sweden : 13  Switzerland : 1  Thailand : 1  Ukraine : 8  United Kingdom : 15  United States : 121  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 7  China : 9  Europe : 1  France : 5  
Germany : 9  India : 166  Ireland : 4  Japan : 4  
Latvia : 1  Romania : 2  Russian Federat : 11  Saudi Arabia : 20  
Sweden : 13  Switzerland : 1  Thailand : 1  Ukraine : 8  
United Kingdom : 15  United States : 121  Vietnam : 1  
লেখিকা পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সততার পুরস্কার by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬২২৬৩৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী