আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৮১৮ জন পড়েছেন।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের পথে সকাল হতে
রোজ চলে গোরুগাড়ি,
রাঙা মাটির পথ গিয়েছে
নদী মাঠ ঘাট ছাড়ি।


সবুজ ছায়ে আমার গাঁয়ে
আছে ছোট কুঁড়েঘর,
গাঁয়ের পাশে ঐ দেখা যায়
অজয় নদীর চর।


কাজল দিঘি দুই পাড়েতে
তালগাছ সারি সারি,
রাঙা পথের গাছের সারি
খেজুর আর সুপারি।


বিকাল হলে গাঁয়ের মাঠে
ছেলেরা সবাই খেলে,
অরুণ রবি পশ্চিম পানে
লাল হয়ে পড়ে ঢলে।


আঁধার নামে সাঁঝের বেলা
আমাদের এই গাঁয়ে,
মন্দিরে বাজে কাঁসর ঘণ্টা
গাজন তলার বাঁয়ে।


গাঁয়ের মাটি সুখের ঘাঁটি
আমার সাধের গ্রাম,
গাঁয়ের মাটি মা যে আমার
মাকে জানাই প্রণাম।


রচনাকাল : ৪/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 11  Czech Republic : 1  Europe : 1  France : 43  Germany : 73  Hong Kong : 4  India : 626  Iran, Islamic R : 1  
Ireland : 10  Lithuania : 8  Netherlands : 3  Norway : 27  Poland : 4  Romania : 11  Russian Federat : 11  Saudi Arabia : 13  Spain : 1  Sweden : 10  
Switzerland : 2  Ukraine : 30  United Kingdom : 31  United States : 217  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 11  Czech Republic : 1  
Europe : 1  France : 43  Germany : 73  Hong Kong : 4  
India : 626  Iran, Islamic R : 1  Ireland : 10  Lithuania : 8  
Netherlands : 3  Norway : 27  Poland : 4  Romania : 11  
Russian Federat : 11  Saudi Arabia : 13  Spain : 1  Sweden : 10  
Switzerland : 2  Ukraine : 30  United Kingdom : 31  United States : 217  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (চতুর্থ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৩৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী