আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৫১৯৭ জন পড়েছেন।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (তৃতীয় পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ের মাটি পবিত্র খাঁটি
এই গাঁয়ে করি বাস,
এই মাটিতে ফসল ফলে
সুখে থাকি বারো মাস।


গাঁয়ের মায়া সবুজ ছায়া
পাখি ডাকে গাছে গাছে,
বহিছে সদা অজয় নদী
আমার গাঁয়ের কাছে।


দিঘির জলে শালুক ফুটে
মরাল মরালী ভাসে,
গভীর জলে শামুক তুলে
পানকৌড়ি রোজ আসে।


কলসী কাঁখে নাইতে আসে
গাঁয়ের বধুরা সব,
স্নানের ঘাটে ছেলেরা সব
তুলে কত কলরব।


সাঁঝের বেলা আঁধার নামে
আমার গাঁয়ে যখন,
মন্দির মাঝে কাঁসর বাজে
আরতি হয় তখন।


গাঁয়ের মাটি স্বর্গ আমার
আমি গাঁ কে ভালবাসি,
পর জনমে যেন আবার
এই গাঁয়ে ফিরে আসি।
রচনাকাল : ৪/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 15  Europe : 1  France : 34  Germany : 77  Hong Kong : 2  India : 656  Ireland : 6  Italy : 1  
Lithuania : 7  Norway : 28  Romania : 10  Russian Federat : 28  Saudi Arabia : 13  Sweden : 10  Switzerland : 4  Ukraine : 28  United Kingdom : 38  United States : 209  
Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 2  China : 15  Europe : 1  
France : 34  Germany : 77  Hong Kong : 2  India : 656  
Ireland : 6  Italy : 1  Lithuania : 7  Norway : 28  
Romania : 10  Russian Federat : 28  Saudi Arabia : 13  Sweden : 10  
Switzerland : 4  Ukraine : 28  United Kingdom : 38  United States : 209  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৩৩৭৩৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী