আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (দ্বিতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২২৯১৮ জন পড়েছেন।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (দ্বিতীয় পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


(ও) আমার গাঁয়ের মাটি,
মাঠে মাঠে ফলে সোনার ফসল মাটি সোনা সম খাঁটি।


এ মাটিতে ফসল ফলে,
রোদে পুড়ে ভিজে জলে,
লাঙল চষে চাষীর ছেলে এই গাঁয়ে তার বসত-বাটি।


(ও) আমার গাঁয়ের মাটি,
মাঠে মাঠে ফলে সোনার ফসল মাটি সোনা সম খাঁটি।


গাঁয়ের মাটি সবুজ ছায়া,
গাঁয়ে আছে মমতা মায়া,
গাছে নাচে দোয়েল টিয়া সুরে শিস দেয় পরিপাটি।


(ও) আমার গাঁয়ের মাটি,
মাঠে মাঠে ফলে সোনার ফসল মাটি সোনা সম খাঁটি।


সকালে সোনার রবি উঠে,
দিঘির জলে শালুক ফুটে,
চড়ুইপাখি খায় ধান খুঁটে গোবরে নিকানো আঙ্গিনাটি।


(ও) আমার গাঁয়ের মাটি,
মাঠে মাঠে ফলে সোনার ফসল মাটি সোনা সম খাঁটি।


সাঁঝের বেলা আঁধার নামে,
সানাই বাজে আমার গ্রামে
জোছনা ঝরে এ ধরাধামে সুখের স্বর্গ আমার গাঁ টি।


(ও) আমার গাঁয়ের মাটি,
মাঠে মাঠে ফলে সোনার ফসল মাটি সোনা সম খাঁটি।


রচনাকাল : ৪/৭/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 8  Europe : 24  France : 30  Germany : 82  Hong Kong : 3  India : 694  Iran, Islamic R : 1  Ireland : 7  
Japan : 1  Lithuania : 6  Norway : 24  Poland : 2  Romania : 12  Russian Federat : 58  Saudi Arabia : 11  Senegal : 1  Sweden : 10  Switzerland : 4  
Ukraine : 27  United Kingdom : 40  United States : 208  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 8  Europe : 24  
France : 30  Germany : 82  Hong Kong : 3  India : 694  
Iran, Islamic R : 1  Ireland : 7  Japan : 1  Lithuania : 6  
Norway : 24  Poland : 2  Romania : 12  Russian Federat : 58  
Saudi Arabia : 11  Senegal : 1  Sweden : 10  Switzerland : 4  
Ukraine : 27  United Kingdom : 40  United States : 208  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (দ্বিতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১০৪৪০
  • প্রকাশিত অন্যান্য লেখনী