মায়ের টান
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : যুথিকা দেবনাথ
দেশ : India , শহর : মালদা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৩৮ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ৩০৪৬২ জন পড়েছেন।
মায়ের টান

খোকা যখন অবোধ শিশু ঘুরত বাড়িময়,
বীরের মত দুষ্টুমিতে করত রাজ্যজয়।।
সোহাগ ভরে আদর করে নিতেম কোলে তুলে,
সুখাবেশে মগন হতেম সমস্ত কাজ ভুলে।।
ঘুম পাড়াতেম জড়িয়ে নিয়ে বুকের উষ্ঞতায়,
চুম্বন এঁকে দিতেম ভালে পরম মমতায়।।
নজর যেন না লাগে কারো আমার খোকার পরে,
কপালে কাজল টিকা দিতেম চাঁদের মত করে।।
আপদ বালাই আসলে আমার মনটা উচাটন,
বিনিদ্র রাত কাটাই  কত মলিন‌ দিবাক্ষন।।
মুখের হাসি যেন খোকার চন্দ্রিমার আলো,
ছোট্ট দেহের মিষ্টি সুবাস লাগত ভীষন‌ ভালো।।
দুষ্টু চোখের চাহনিটা লাগত বড় মিষ্টি,
বাধ সাধলে অভিমানে ঝরত অশ্রুবৃষ্টি।।
চিনে নিতেম তার চোখের অবুঝ মনের ভাষা,
উজাড় করে দিতেম তারে আদর ভালোবাসা।।
মায়ের স্নেহ,মায়ের রক্ত মাতৃত্ত্বের বন্ধন,
সে যে আমার নয়নমণি নাড়ী ছেঁড়া ধন।।
সময় অনেক বয়ে গেছে স্রোতস্বিনীর মত,
খোকা এখন তরুন যুবক উচ্চশিক্ষায় রত।।
তার সুখেতে পাই যে সুখ তার দুখেতে দুখ,
তার কৃতিত্বে হই যে পূর্না গর্বে ভরে বুক।।
মাতৃত্বের স্বাদ পেলেম আমি মা ষষ্ঠির বরে,
দীর্ঘায়ু হোক আমার খোকা দেশের দশের তরে।।
                                                            
                                                            যুথীকা দেবনাথ
রচনাকাল : ৩/৭/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 14  Europe : 1  France : 1  Germany : 5  India : 179  Iran, Islamic R : 1  Japan : 1  Latvia : 1  Netherlands : 1  
Russian Federat : 9  Saudi Arabia : 19  Sweden : 14  Ukraine : 7  United Kingdom : 11  United States : 194  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 14  Europe : 1  France : 1  
Germany : 5  India : 179  Iran, Islamic R : 1  Japan : 1  
Latvia : 1  Netherlands : 1  Russian Federat : 9  Saudi Arabia : 19  
Sweden : 14  Ukraine : 7  United Kingdom : 11  United States : 194  
Vietnam : 2  
কবি পরিচিতি -
                          শ্রীমতি যুথিকা দেবনাথ একজন গৃহবধূ। জন্ম ৯ ই জুলাই অধুনা বিহারের কাটিহার শহরে। পিতার কর্মসূত্রে পরবর্তীতে মালদহে বসবাস। শিক্ষা জীবন সম্পূর্ণ মালদহ মহাবিদ্যালয় থেকে কলাবিভাগে স্নাতক ডিগ্রি অর্জনে। বিবাহ সূত্রে বর্তমানে দমদম ক্যান্টনমেন্টে স্থায়ীভাবে বসবাস।
       ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি উনি গীটারেও শিক্ষা লাভ করেছেন। স্কুল জীবনে কবিগুরুর কিছু লেখনীপাঠ থেকে সাহিত্যানুরাগের  জন্ম। কলেজ জীবনে প্রবেশের পর কিছু কবিতা ও গল্প রচনা দিয়ে লেখালেখি শুরু।মে,২০২০ থেকে কিশলয় ই-পত্রিকার একজন নিয়মিত লেখিকা। 
                          
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মায়ের টান by Juthika Debnath is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৩৯৯৭৭৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী