কিপটে বুড়ো
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ২৮০৪০ জন পড়েছেন।
Rupak Ghosh
~ কিপটে বুড়ো ~

            রূপক ঘোষ
             গ্রীনপার্ক


ময়রা পাড়ার নবীন খুড়ো,
সবাই ডাকে কিপটে বুড়ো।
চাইলে চাঁদা পুজোর নামে,
চোখের জলে বন্যা নামে।
এইতো সেদিন হারাণ কাকা ,
চাইতে গেল দশটি টাকা।
মুখের  'পরে না টি করে,
দরজা দিল বন্ধ করে।
জমি-জমা, পুকুর-বাড়ি,
আছে সবই কাঁড়ি-কাঁড়ি।
টাকার পাহাড় গড়ে তুলে,
গরীব কে আজ গেছে ভুলে।
হঠাৎ সেবার বন্যা এল,
খাবার রসদ ফুরিয়ে গেল। 
খাবার আশায় মানুষগুলো,
খুড়োর বাড়ি ধরনা দিল।
কিপটে বুড়োর কি যে হল,
চাল-ডাল সব বিলিয়ে দিল।
লাগলে টাকা পাবে জেনো, 
অনাহারে মারা যায় না যেন।
কিন্তু বলি পুজোর নামে,
কাটবে না বিল আমার নামে।
বুঝিয়ে দিল নবীন খুড়ো,
নয় সে মোটেই কিপটে বুড়ো।
সেদিন থেকে গ্রামের লোকে,
খুড়োর নামে প্রণাম ঠোকে।

            ২২ শে বৈশাখ, ১৪২৭
রচনাকাল : ২/৭/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 8  Europe : 24  France : 2  Germany : 12  India : 243  Ireland : 6  Japan : 5  Russian Federat : 19  Saudi Arabia : 18  
Sweden : 14  Ukraine : 8  United Kingdom : 11  United States : 188  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 8  Europe : 24  France : 2  
Germany : 12  India : 243  Ireland : 6  Japan : 5  
Russian Federat : 19  Saudi Arabia : 18  Sweden : 14  Ukraine : 8  
United Kingdom : 11  United States : 188  Vietnam : 3  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
কিপটে বুড়ো by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৫১৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী