ও
আনুমানিক পঠন সময় : ৫ মিনিট

কবি : মেঘনাদ দত্ত
দেশ : India , শহর : Purba Bardhaman

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ২৯ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ১৯৪২৬ জন পড়েছেন।
                                                  'ও'
                                           মেঘনাদ দত্ত
          
                     সেই  নিশা-রণে আহত হয়েছিলাম!
                     মৃত্যু এসেছিল ?
                     কে দিল এমন বারতা !
                     কিছু ছিল ভাবনার
                     হেমলতা  আলিঙ্গয়ে তরু-কুলেশ্বরে।
                     শুধু শুনেছিলাম ----
                     'বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে
                      সে বাঁধে?
                      মঞ্জুরিত কুঞ্জে পঞ্চম শুনে
                      নিরব ছিলাম নীলিমার মত।
                      আনায়-মাঝারে কিছু ছিল
                      অবশিষ্ট রিরংসা মাত্র!

                     আজও হেঁটে চলি
                     প্রেমের বস্তির অলিতে -গলিতে।
                     নিড়ানো খেতের শেষে
                     যেখানে গোধূলি নামে,
                     তোমায় সেখানে পাই।
                     আজ তোমায় 'দি ম্যারেড ওম্যান',
                     'বাবলি' , 'দূরবীন' এ পাই।
                     সেদিন 'দেখি নাই ফিরে' তে পেলাম।  

                      আজও হেঁটে চলি আমি,
                      কারন,
                      কষ্টকে উপভোগ করতে হলে,
                      পৃথিবীতে বেঁচে থাকতে হয়,
                      হেঁটে পলক করতে হয়।
                      আমার  'ও' তোমার মাঝে,
                      মধ্যমার  'ও' এর জন্য, কিছু শব্দ,
                      যাদের নিজস্ব কোন শব্দ  নেই !
                       দিলাম - 
                            'জীবন তাহার জীবে ওই তরুরাজে,
                             কুঠার যেন না স্পর্শে‌ উহারে'।
                       
রচনাকাল : ১/৭/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 6  China : 7  Czech Republic : 1  Europe : 23  France : 31  Germany : 78  Hong Kong : 7  India : 665  Iran, Islamic R : 1  
Ireland : 2  Japan : 5  Lithuania : 7  Norway : 10  Romania : 5  Russian Federat : 62  Saudi Arabia : 21  Switzerland : 5  Ukraine : 33  United Kingdom : 36  
United States : 194  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 6  China : 7  Czech Republic : 1  
Europe : 23  France : 31  Germany : 78  Hong Kong : 7  
India : 665  Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 5  
Lithuania : 7  Norway : 10  Romania : 5  Russian Federat : 62  
Saudi Arabia : 21  Switzerland : 5  Ukraine : 33  United Kingdom : 36  
United States : 194  Vietnam : 5  
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ও by Meghnad Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩২৯১
  • প্রকাশিত অন্যান্য লেখনী