আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১৩২৮৪ জন পড়েছেন।
Lakshman Bhandary
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি
গাঁ আমার মাটি আমার (প্রথম পর্ব)
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছোটঘর আর আছে গাছ,
কাজল দিঘির জলে জেলে ধরে মাছ।
ফুলবনে ফুল ফোটে গাছে ডাকে পাখি,
প্রভাত পাখিরা ওঠে কিচি মিচি ডাকি।


গাঁয়ের উত্তরে হেরি অজয়ের চর,
দুইকূলে ছোটগ্রাম শোভা মনোহর।
শাল পিয়ালের বন অজয়ের বাঁকে,
অজয়নদীর কূলে তরী বাঁধা থাকে।


বেলা পড়ে আসে যেই অজয়ের ঘাটে,
পশ্চিমেতে সূর্য ঢলে চাঁপাডাঙা মাঠে।
সাঁঝের আঁধার নামে আমাদের গাঁয়ে,
মন্দিরে কাঁসর বাজে রাঙাপথ বাঁয়ে।


মিটিমিটি তারা হাসে চাঁদ যায় ডুবে,
রাত কাটে ভোর হয় সূর্য উঠে পূবে।


রচনাকাল : ৩০/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 3  China : 9  Europe : 2  France : 6  Germany : 8  India : 163  Ireland : 13  Japan : 1  
Lithuania : 1  Philippines : 1  Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 15  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 14  United States : 133  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 3  China : 9  
Europe : 2  France : 6  Germany : 8  India : 163  
Ireland : 13  Japan : 1  Lithuania : 1  Philippines : 1  
Romania : 5  Russian Federat : 5  Saudi Arabia : 15  Sweden : 10  
Ukraine : 5  United Kingdom : 14  United States : 133  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আমার গাঁয়ের মাটি সোনা সম খাঁটি গাঁ আমার মাটি আমার (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬৯৮৭১
  • প্রকাশিত অন্যান্য লেখনী