নররূপে নারায়ণ দাও প্রভু দরশন আমার প্রাণের ঠাকুর (ষষ্ঠ পর্ব)
: ১

: লক্ষ্মণ ভাণ্ডারী
: India , : New Delhi

- ২০১৯ , সেপ্টেম্বর
৯৩৫১০৫৫৪৫৯৬৭
নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (ষষ্ঠ পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


তুমি প্রভু নারায়ণ হে জীবন স্বামী!
প্রাণের ঠাকুর তুমি তাই প্রণমামি।
নররূপে নারায়ণ তুমি ঘনশ্যাম,
সত্যের শ্রীহরি তুমি ত্রেতাযুগে রাম।


মানুষে আপন করি শেখালে মানবে,
অর্থকে করিতে পর শিখেছে কে কবে?
মানুষ আপন তব টাকা হল পর,
টাকা নয় যত পারিস মানুষ ধর।


ধর্ম অর্থ কাম মোক্ষ পাবে অনিবার,
নাম জপ নাম ভজ নাম কর সার।
নাম ছাড়া গতি নাই বল রাধানাম,
সুখ শান্তি ভালবাসা পাবে অবিরাম।


কলির ঠাকুর তুমি অকূলের কূল,
জীবনের প্রতিকূলে হও অনুকূল।
: ২৯/৬/২০২০
লক্ষ্মণ ভাণ্ডারী

   whatsapp fb-messanger fb-messanger






Canada : 3  China : 19  Europe : 4  France : 4  Germany : 12  India : 163  Ireland : 5  Lithuania : 1  Russian Federat : 2  Saudi Arabia : 15  
Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 17  United States : 133  Vietnam : 1  



Canada : 3  China : 19  Europe : 4  France : 4  
Germany : 12  India : 163  Ireland : 5  Lithuania : 1  
Russian Federat : 2  Saudi Arabia : 15  Sweden : 10  Ukraine : 3  
United Kingdom : 17  United States : 133  Vietnam : 1  
লক্ষ্মণ ভাণ্ডারী
নররূপে নারায়ণ দাও প্রভু দরশন আমার প্রাণের ঠাকুর (ষষ্ঠ পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

: ১১৭০৬২৫৮