নররূপে নারায়ণ দাও প্রভু দরশন আমার প্রাণের ঠাকুর (পঞ্চম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০৪ টি দেশ ব্যাপী ৫২৩২৩৯ জন পড়েছেন।
নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (পঞ্চম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নররূপে নারায়ণ, তুমি ভগবান,
প্রাণের ঠাকুর তুমি সর্বশক্তিমান।
রাতুল চরণে তব দিও প্রভু ঠাঁই,
নিশিদিন অবিরাম তব নাম গাই।


তুমি প্রভু দয়াময় দেবতা আমার,
পরম কারণ তুমি অখিলের সার।
তুমি রাম তুমি কৃষ্ণ তুমি নারায়ণ,
অন্তিমেতে পাই যেন রাতুল চরণ।


অকূলের কূল তুমি তুমি অনুকূল,
তব নাম জপে সদা ভাঙে সব ভূল।
জীবের জীবন তুমি অগতির গতি,
তব চরণেতে যেন থাকে মম মতি।


আমার মস্তকে তব রাখ শ্রীচরণ,
নররূপে নারায়ণ দাও দরশন।
রচনাকাল : ২৮/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 7  Europe : 4  France : 1  Germany : 11  India : 175  Ireland : 5  Russian Federat : 2  Saudi Arabia : 14  Sweden : 10  
Ukraine : 3  United Kingdom : 15  United States : 161  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 7  Europe : 4  France : 1  
Germany : 11  India : 175  Ireland : 5  Russian Federat : 2  
Saudi Arabia : 14  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 15  
United States : 161  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নররূপে নারায়ণ দাও প্রভু দরশন আমার প্রাণের ঠাকুর (পঞ্চম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬১১৫২৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী