***++ "আষাঢ়ে বাদল" ++***
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : সুজন কুমার রায়
দেশ : India , শহর : কোলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , জানুয়ারী
প্রকাশিত ১০০ টি লেখনী ৬৭ টি দেশ ব্যাপী ৯৯০০৪ জন পড়েছেন।
***++ "আষাঢ়ে বাদল" ++***                  
_______ :-) "সুজন কুমার রায়"              




   
 
মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে ,,,                 
আমায় কেন বসিয়ে রাখে, একা দ্বারের পাশে ...                  
কাজের দিনে নানা কাজে, থাকি লোকের মাঝে ,,,                
আজ আমি যে বসে আছি, তোমারি আশ্বাসে ...               
তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা ,,,                       
কেমন করে কাটে আমার, এমন বাদল-বেলা ...                     
কপোত কপোতী বসে যেন, বৃহৎ বৃক্ষডালে ,,,                         
আসিল না আর মোর প্রাণধন, এমন আষাঢ় বাদলে ...                  
দূরের পানে মেলে আঁখি, কেবল চেয়ে থাকি ,,,                  
অঝোর ধারায় বাদল নামে, ঝরে অবুঝ আঁখি ...                     
বেঘোরে ডেকে নামে আকাশ, ঝরছে প্রবল বেগে ,,,                         
তোমার কথা মনে পড়ে, একটু থেকে থেকে ...                     
নেই কেহ আর এমন যেন, দাড়ায় আমার পাশে ,,,                
পরান আমার কেঁদে বেড়ায়, দুরন্ত বাতাসে ...
রচনাকাল : ২৭/৬/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 5  China : 10  Europe : 1  Germany : 9  India : 142  Japan : 1  Lithuania : 1  Mongolia : 1  
Netherlands : 1  Pakistan : 1  Russian Federat : 1  Saudi Arabia : 16  Sweden : 8  Ukraine : 3  United Kingdom : 12  United States : 154  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Canada : 5  China : 10  
Europe : 1  Germany : 9  India : 142  Japan : 1  
Lithuania : 1  Mongolia : 1  Netherlands : 1  Pakistan : 1  
Russian Federat : 1  Saudi Arabia : 16  Sweden : 8  Ukraine : 3  
United Kingdom : 12  United States : 154  Vietnam : 2  
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
***++ "আষাঢ়ে বাদল" ++*** by Sujon Kumar Roy is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০০৭৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী