পয়লা মে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৭০ টি দেশ ব্যাপী ২৯৫৪২ জন পড়েছেন।
Rupak Ghosh
~ পয়লা মে ~
          
                 রূপক ঘোষ
                  গ্রীনপার্ক


পয়লা মে পালছি মোরা,
মে দিবসের নাম করে।
কেউ বা মানে পয়লা মে,
শ্রমিক দিবস নাম ধরে।।

যে যা নামেই ডাকছে ডাকুক,
নামেতে কি যায় আসে।
পয়লা মে সেই মহান দিবস,
অধিকারের নাগপাশে।।

আমরা স্মরি লাখো শ্রমিকের,
পথ চলা ওই মিছিলের।
পতাকা তলে দাঁড়িয়ে যারা,
ডাক দিয়েছিল সংগ্রামের।।

শ্রমিক ভাইয়ের আত্মত্যাগ,
হয় নি ব্যর্থ তাই তো আজ।
শোষণ থেকে মুক্তি পেতে,
ওই তো আওয়াজ উঠছে আজ।।

পয়লা মে নয় যে শুধু, 
নিছক একটা ছুটির দিন।
জড়িয়ে আছে অনেক স্মৃতি,
লড়াই ছিল আপোষহীন ।।
   
            ১৮ই বৈশাখ, ১৪২৭
রচনাকাল : ২৬/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 3  China : 11  Europe : 3  France : 1  Germany : 10  India : 190  Iran, Islamic R : 1  Ireland : 7  
Japan : 4  Russian Federat : 12  Saudi Arabia : 22  Sweden : 12  Thailand : 1  Ukraine : 6  United Kingdom : 18  United States : 183  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 1  Canada : 3  China : 11  
Europe : 3  France : 1  Germany : 10  India : 190  
Iran, Islamic R : 1  Ireland : 7  Japan : 4  Russian Federat : 12  
Saudi Arabia : 22  Sweden : 12  Thailand : 1  Ukraine : 6  
United Kingdom : 18  United States : 183  Vietnam : 3  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পয়লা মে by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮১৭৪৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী