সাধ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৫৮ টি দেশ ব্যাপী ২৫৬১৬ জন পড়েছেন।
Rupak Ghosh
~সাধ ~
        
           রূপক ঘোষ
             গ্রীনপার্ক

কু ঝিক-ঝিক রেল গাড়ি,
যাব চড়ে মামার বাড়ি।
মামার বাড়ি অনেক দূর,
যেতে হবে ভরতপুর।।

মামার বাড়ি হরেক মজা,
খেতে দেবে খাস্তা গজা।
পুজোয় পাব লম্বা ছুটি,
অনেক মজা নেব লুটি।।

সেথায় আছে মোহন মামা,
কিনে দেবে নূতন জামা।
পড়াশুনার নেই কো চাপ,
আনন্দের ও নেই তো মাপ।।

মরজি মাফিক ঘুরতে যাব,
এটা - ওটা খেতে পাব।
শাসন করার নেই তো কেউ,
লাগবে না তাই পিছে ফেউ।।

এটা আমার মনের আশা,
নয় তো এটা সর্বনাশা।
আশ পূরণ হবেই হবে
জানিনা ওদিন আসবে কবে।।

               ১৭ই বৈশাখ, ১৪২৭

শিশু মনের কল্পনা কে ধরার প্রয়াস করেছি এই ছোট্ট ছড়াটি তে।
রচনাকাল : ২৬/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 9  Europe : 1  France : 1  Germany : 5  India : 144  Japan : 5  Latvia : 1  Russian Federat : 3  Saudi Arabia : 21  
Sweden : 13  Ukraine : 8  United Kingdom : 13  United States : 141  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 9  Europe : 1  France : 1  
Germany : 5  India : 144  Japan : 5  Latvia : 1  
Russian Federat : 3  Saudi Arabia : 21  Sweden : 13  Ukraine : 8  
United Kingdom : 13  United States : 141  Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
সাধ by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪২১২২৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী