পালোয়ান
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৮ টি দেশ ব্যাপী ২৮০১৭ জন পড়েছেন।
Rupak Ghosh
~পালোয়ান ~
               
             রূপক ঘোষ
              গ্রীনপার্ক

 লাঠি হাতে দারোয়ান, 
 নাম তার পালোয়ান।
মোচ খানা তা দিয়ে,
সুর তোলে গান গেয়ে।।

সুর তো নয় যে এতো,
ভাগে সব পাখি যতো।
তবুও থামে না গান,
পালোয়ান ধরে তান।।

দেখা যদি পেতে চাও,
পায়ে হেঁটে এসে যাও।
খুব বেশি নয় দূর,
বাড়ি থেকে ডোমজুর।।

উত্তরে মুখ করে,
যেই তুমি হাঁটবে।
চার মাথা মোড়ে এসে,
পথ খানা মিশবে ।।

ঘুরপাক খেতে খেতে,
যেই তুমি থামবে।
রোজকার মতো গান,
শুনতে যে পারবে ।।

চোখ মেলে দেখো ওই,
তিন তলা বাড়িটা।
বাগানেতে বসে আছে,
উড়ে ওই মালিটা ।।

উড়ে মালি সব জানে,
কোথা থাকে পালোয়ান।
এক খাটে শুয়ে থাকে, 
গায়ে দিয়ে আলোয়ান ।। 

পালোয়ান কোথা থাকে, 
কর যদি আরজি।
বলবে না উড়ে মালি, 
এটা ওর মরজি।।

               ১৩ই বৈশাখ, ১৪২৭
রচনাকাল : ২৬/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 1  Canada : 4  China : 5  Europe : 4  France : 2  Georgia : 1  Germany : 10  India : 172  Iraq : 1  
Ireland : 2  Japan : 2  Romania : 1  Russian Federat : 11  Saudi Arabia : 18  Sweden : 13  Turkey : 3  Ukraine : 9  United Kingdom : 12  United States : 152  
Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Albania : 1  Australia : 1  Canada : 4  China : 5  
Europe : 4  France : 2  Georgia : 1  Germany : 10  
India : 172  Iraq : 1  Ireland : 2  Japan : 2  
Romania : 1  Russian Federat : 11  Saudi Arabia : 18  Sweden : 13  
Turkey : 3  Ukraine : 9  United Kingdom : 12  United States : 152  
Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পালোয়ান by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৪৫৫
  • প্রকাশিত অন্যান্য লেখনী