মোদের গাঁয়ে
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৫ টি দেশ ব্যাপী ২৭৩৫৪ জন পড়েছেন।
Rupak Ghosh
~মোদের  গাঁয়ে ~

                      রূপক ঘোষ
                        গ্রীনপার্ক 


ওই যে হোথা তালের সারি,
ওই খানেতে মোদের বাড়ি।
বাড়ির পিছে গহীন বন,
ঝিঁ-ঝিঁ ডাকে সারাক্ষণ।।

ওই তো ভোরে সুয্যি মামা,
চোখ রাঙিয়ে দিচ্ছে হানা।
রাঙা চোখে বলছে যেন,
তাড়াতাড়ি কাজটি সারো ।।

সকাল হতেই সালেম চাচা,
মাথায় নিয়ে সবজি ঝাঁকা।
মেঠো পথের আলটি ধরে, 
হাটের পানে যাত্রা করে ।।

মোদের গাঁয়ের মায়ে-ঝিয়ে,
 ঘরের কাজে বাইরে নামে।
ঝাঁট দিয়ে ওই উঠান গুলো, 
লেপচে গোবর দাওয়া গুলোয়।। 

দাওয়ায় বসে বাচ্চা গুলো,
সুর করে ওই পড়ছে শোনো।
পড়াশুনা সাঙ্গ  হলে , 
দিঘির জলে নাইতে নামে ।।

থুড়থুড়ে ওই মিন্তি পিসি,
বাড়ি বাড়ি দিচ্ছে উঁকি।
মিন্তি পিসির কাজ কি জানো, 
ঘরের খবর বাইরে আনো ।।

বিকেল হলেই খেলার মাঠে,
ছেলে-পুলে খেলতে ছোটে।
 একটু পরেই সন্ধে হলে ,
বাড়ির দিকে ছুটতে থাকে ।।

তুলসী তলায় প্রদীপ জ্বেলে,
গাঁয়ের বধূ প্রণাম করে।
ঝুপ করে ওই আঁধার নামে,
গাঁ-টি মোদের ঘুমিয়ে পড়ে ।। 
          
                ১৩ই বৈশাখ, ১৪২৭
রচনাকাল : ২৬/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 9  Europe : 1  Germany : 7  India : 158  Japan : 3  Russian Federat : 6  Saudi Arabia : 11  Sweden : 12  Ukraine : 8  
United Kingdom : 10  United States : 135  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 9  Europe : 1  Germany : 7  
India : 158  Japan : 3  Russian Federat : 6  Saudi Arabia : 11  
Sweden : 12  Ukraine : 8  United Kingdom : 10  United States : 135  
Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মোদের গাঁয়ে by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৪২৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী