বিশাখা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

লেখক : দেবমাল্য মুখার্জী
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৩ টি লেখনী ৩২ টি দেশ ব্যাপী ৫৩৭৭ জন পড়েছেন।
Debmalya Mukherjee
বিশাখা
অনুগল্প
বিশাখার সঙ্গে আমার আলাপ হয় রবীন্দ্রভারতীতে। আমি তখন রবীন্দ্রভারতী তে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে জয়েন্ট করি। প্রথম যেদিন ক্লাস নিতে গেলাম, সেদিনই একঝাঁক স্টুডেন্ট এর মাঝে আমার নজর পড়ল বিশাখার দিকেই। আমার কেমন যেন মনে হল এই মেয়েটি সবার থেকে হয়তো আলাদা হবে। এবং হলোও তাই, বিশাখা নিজ গুনে আমার মন জয় করে নিল। ক্রমশ আসতে আসতে বিশাখা আর আমার মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠল। তারপর অবশেষে এল সেই দিন, যেদিন আমি বিশাখাকে বিয়ে করে ঘরে তুললাম। আজ সেইসব শুধুই স্মৃতি। কারণ গতকাল বিশাখার সঙ্গে আমার ঝামেলা হয়, আর আমি রেগে বিশাখার মাথায় একটা ভারী ফুলদানি দিয়ে আঘাত করি, আর এক আঘাতেই বিশাখা মারা যায়। 

আজ রাতে ঘুম আসছে না। আমার গলার উপর যেন কিছু একটা চেপে বসেছে। আমি কিছুতেই শ্বাস নিতে পারছি না। চোখ টা কোনোরকম খুলে দেখি আমার শরীরের উপর একটা বেড়াল বসে আছে। আর নিজের সে নিজের দাঁত আমার গলায় ফুটিয়ে রক্ত পান করছে। আমার সব মনে পড়ল। বিশাখা মারা যাওয়ার আগে বলেছিল, চিন্তা কোরোনা সুমন আমি আসব , ফিরে আসব। আর তখন আমার মনে পড়ল বিশাখার প্রিয় ছিল এই বেড়ালটি। তারপর আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল দেখলাম আমি একটা মেন্টাল এসাইলামে ভর্তি।
রচনাকাল : ২৫/৬/২০২০
© কিশলয় এবং দেবমাল্য মুখার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 9  Czech Republic : 1  Europe : 1  France : 3  Germany : 8  India : 156  Japan : 4  Russian Federat : 7  Saudi Arabia : 17  
Sweden : 12  Turkey : 1  Ukraine : 9  United Kingdom : 10  United States : 136  Vietnam : 4  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 5  China : 9  Czech Republic : 1  Europe : 1  
France : 3  Germany : 8  India : 156  Japan : 4  
Russian Federat : 7  Saudi Arabia : 17  Sweden : 12  Turkey : 1  
Ukraine : 9  United Kingdom : 10  United States : 136  Vietnam : 4  
© কিশলয় এবং দেবমাল্য মুখার্জী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বিশাখা by Debmalya Mukherjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮২৭০৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী