রথযাত্রার মেলা (দ্বিতীয় কবিতা)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৫০৮৩৯১ জন পড়েছেন।
রথযাত্রার মেলা
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

সবাই টানিছে রথ সবুজ ডাঙায়,
বসেছে রথের মেলা গ্রাম সীমানায়।
রথযাত্রা ধূমধাম সারাদিন ধরে,
এসেছে সবাই রথে নববস্ত্র পরে।

জয় জগন্নাথ বলি উঠে জয়ধ্বনি,
জননীর হস্ত ধরি চলে সোনামনি।
জন কোলাহলে ভরে মেলার প্রাঙ্গন,
দোকানের পাশে ভিড় করে লোকজন।

হাঁকাহাঁকি ডাকাডাকি মহা কোলাহল,
ঝুমঝুমি, বাঁশি আর রবারের বল।
কাঠের পুতুল বেচে ও পাড়ার বিশু,
পুতুল পেয়েছে তাই খুশি ছোটশিশু।

দিনশেষে মেলা ভাঙে ঘরে চলে সবে,
ছুটিছে গোরুর গাড়ি, উচ্চ কলরবে।

রচনাকাল : ২৩/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Bangladesh : 2  Canada : 8  China : 8  Europe : 4  France : 5  Germany : 8  India : 158  Ireland : 11  
Japan : 1  Russian Federat : 2  Saudi Arabia : 21  Sweden : 10  Ukraine : 3  United Arab Emi : 1  United Kingdom : 11  United States : 149  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Armenia : 1  Australia : 1  Bangladesh : 2  Canada : 8  
China : 8  Europe : 4  France : 5  Germany : 8  
India : 158  Ireland : 11  Japan : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 21  Sweden : 10  Ukraine : 3  United Arab Emi : 1  
United Kingdom : 11  United States : 149  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রথযাত্রার মেলা (দ্বিতীয় কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৪৪৭৫৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী