রথযাত্রার মেলা (প্রথম কবিতা)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৯৪৫৭৬ জন পড়েছেন।
রথযাত্রার মেলা
           - লক্ষ্মণ ভাণ্ডারী

রথযাত্রায় জন সমাগম
আজকে রথের মেলা।
আকাশ ঘিরে মেঘ করেছে
আজকে সকাল বেলা।

একটুপরেই মেঘ কেটে যায়
লাল সূর্য ওঠে হেসে।
পথের পাশে দোকান সাজায়
দোকানীরা সব এসে।

পাড়ার মাঠে সাজানো আছে
রাঙাপথে রথখানি,
জয় জগন্নাথ বলে সবাই
রথ নিয়ে যায় টানি।

বসেছে আজ রথের মেলা
গাঁয়ের পথের ধারে,
বিশাল মাঠে সার্কাস খেলা
দোকান সারে সারে।

ঝুমঝুমি আর খেলার পুতুল
চিরুনী আর আয়না,
তাল পাতার কিনবে বাঁশি
ধরেছে খোকা বায়না।

খুশির দিনে বকুনি খেয়ে
কাঁদছে খোকন সোনা,
তাল পাতার বাঁশি কিনতে
তার মা করেছে মানা।

রথের মেলায় সবাই খুশি
কাঁদছে খুকি বসে,
মা ভাই তার হারিয়ে গেছে
রথের মেলায় এসে।

রচনাকাল : ২৩/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Cambodia : 2  Canada : 8  China : 18  Europe : 24  France : 1  Germany : 6  Hungary : 1  India : 202  Ireland : 12  
Japan : 1  Russian Federat : 2  Saudi Arabia : 15  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 14  United States : 193  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Cambodia : 2  Canada : 8  China : 18  
Europe : 24  France : 1  Germany : 6  Hungary : 1  
India : 202  Ireland : 12  Japan : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 15  Sweden : 10  Ukraine : 3  United Kingdom : 14  
United States : 193  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রথযাত্রার মেলা (প্রথম কবিতা) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৯৭১৩৯
  • শুভ জন্মদিন
  • Manoj
    Manoj
  • প্রকাশিত অন্যান্য লেখনী