বাঁচার লড়াই
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : বাণী দাস
দেশ : India , শহর : Howrah

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৪ টি লেখনী ২৫ টি দেশ ব্যাপী ১৬৯৯ জন পড়েছেন।
Bani Das
*বাঁচার লড়াই*

আমরা কি সব গরিব দেশের
গরিব গরিব প্রজা ?
কারো মাথায় ছাদ আছে তো
কারো ঋণের বোঝা !
কেউ দু'বেলা পায় বা খেতে
কারো দয়ার দানে,
কেউ বা মরে কেবল ত্রাসে
এই কি বাঁচার মানে ?

মরে বেঁচে ছিলাম ঠিকই-
সবাই একসাথে,
মৃত্যু টাতো সাজা ছিল
অপরাধের সাথে।
কেউবা মরে সেলফি তুলে,
কেউবা প্রেমের ঝোঁকে।
কেউবা মরে রোগে ভুগে,
কেউবা মরে শোকে।
কেউবা মরে ভিটে মাটি
সব হারানোর ভয়ে,
বৈধ প্রমাণ না থাকাতে,
মরছে শ'য়ে  শ'য়ে।

অপরাধের সাজা ছিল
অপরাধীর জন্য।
আজকে সবাই গৃহবন্দী,
কোন কারণের জন্য ?
অপরাধী বন্দী হতো
জেল খানার ঘরে,
আজকে বাঁচার শর্ত হলো,
বন্দী নিজঘরে।

সচেতনতার সাথে আমাদের
এগিয়ে যেতে হবে,
মাস্ক, সাবান, স্যানিটাইজার
সঙ্গে সদাই রবে।
গৃহবন্দী থেকে মোরা
লড়াই চালিয়ে যাই,
করোনাকে হারিয়ে মোরা
ঠিকই জিতবো সবাই।
সেদিন কিন্তু বাঁচার মতো
বাঁচতে মোরা চাই।
দেশ ও দশের বাঁচার আশায়
এক হয়ে যেন যাই।
রচনাকাল : ২০/৬/২০২০
© কিশলয় এবং বাণী দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 10  Europe : 1  France : 1  Germany : 7  Hungary : 1  India : 141  Ireland : 3  Japan : 3  Moldova, Republ : 1  
Philippines : 1  Russian Federat : 2  Saudi Arabia : 18  Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 11  United States : 102  Vietnam : 7  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 10  Europe : 1  France : 1  
Germany : 7  Hungary : 1  India : 141  Ireland : 3  
Japan : 3  Moldova, Republ : 1  Philippines : 1  Russian Federat : 2  
Saudi Arabia : 18  Ukraine : 5  United Arab Emi : 1  United Kingdom : 11  
United States : 102  Vietnam : 7  
কবি পরিচিতি -
                          জুলাই মাসের ২তারিখ জন্মতারিখ হলেও তিথি অনুযায়ী জন্মাষ্টমীর দিনই এই লেখিকার জন্মদিন পালিত হয়। জন্ম ও শৈশব হাওড়া জেলার হিরাপুরের মতো অখ্যাত গ্রামে হলেও বড়ো হয়ে ওঠা বেলেঘাটায়। রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়ে আবার গ্রামে ফেরেন। নিজের এক বয়স্ক মাস্টার মশাইকে দেখে লেখায় অনুপ্রেরণা পান। সেই থেকেই কলম চলছে। গৃহবধূ হলেও লেখায় আধুনিকতা পূর্নমাত্রায় পাওয়া যায়। আবৃত্তি করা ও ছোট বাগান নিয়েই শখ এনার। 

কলম কে হাতিয়ার করেই এগিয়ে যেতে চান আরো পথ।  
                          
© কিশলয় এবং বাণী দাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
বাঁচার লড়াই by Bani Das is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩৩৮৮
  • প্রকাশিত অন্যান্য লেখনী