স্বাধীনতা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৫ টি দেশ ব্যাপী ২৭৩৪২ জন পড়েছেন।
Rupak Ghosh
~স্বাধীনতা ~

      রূপক ঘোষ
       গ্রীনপার্ক

বহু বছর হয়েছে পার,
রাষ্ট্র হয়েছে স্বাধীন।
স্বাধীনতা আসেনি ওদের জীবনে,
আজ ও তাই পরাধীন।।

মাথার  'পরে নেই কোন ছাদ,
দু-বেলা জোটে না অন্ন।
খোলা আকাশ-ই ওদের ঠিকানা,
ওরা যে নিরন্ন।।

কলে-কারখানাতে শ্রম দেয় ওরা,
মেলে না সঠিক মূল্য।
অধিকার কি জানে না ওরা,
জীবনটাই অ-মূল্য।।

স্বপ্ন দেখতে শেখেনি তো ওরা,
সংগ্রাম করতে শিখেছে।
অধিকার যত হচ্ছে ধর্ষিত,
নীরবে অশ্রু ঝরেছে ।।

স্বাধীনতার মানে জানে না ওরা,
দেখেছে পতাকা উড়ছে।
ভেসে আসে কত মহান ভাষণ,
রাষ্ট্রের জয়গান গাইছে।।

           ১লা, আষাঢ় ১৪২৭
রচনাকাল : ১৯/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 16  Europe : 1  Germany : 6  India : 172  Japan : 2  Russian Federat : 9  Saudi Arabia : 16  Sweden : 12  
Syrian Arab Rep : 1  Turkey : 1  Ukraine : 4  United Kingdom : 13  United States : 136  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 16  Europe : 1  
Germany : 6  India : 172  Japan : 2  Russian Federat : 9  
Saudi Arabia : 16  Sweden : 12  Syrian Arab Rep : 1  Turkey : 1  
Ukraine : 4  United Kingdom : 13  United States : 136  Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বাধীনতা by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৩৯৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী