~ইচ্ছে ~
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : রূপক ঘোষ
দেশ : ভারতবর্ষ , শহর : কলকাতা

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৫৩ টি লেখনী ৬৫ টি দেশ ব্যাপী ২৭৩৩৯ জন পড়েছেন।
Rupak Ghosh
~ইচ্ছে ~
 
    রূপক ঘোষ
    গ্রীনপার্ক

ইচ্ছে করে যদি আমি, 
হতাম পাখির ছানা। 
উড়ে যেতাম দূর আকাশে,
করত না কেউ মানা।।

গাছে গাছে দোল খেয়ে মা,
যেই না দেব শিস‌্।
বাছা বলে আদর করে,
কোলে তুলে নিস।।

আদর খেয়ে যেই না আমি,
চাইব যেতে উড়ে।
কেঁদে কেঁদে বলবি আমায়,
যাস না বাছা দূরে।।

আমি বলব বড্ড বোকা,
কাঁদিস কেন তুই?
সন্ধে হলেই ফিরব বাসায়,
দেখবি তখন তুই।।

বাসা আমার চিনতে হলে,
আসতে হবে বনে।
জোনাক পোকা পথ দেখাবে,
আসবি তারি সনে।।

দেখতে পাবি অনেক বাসা,
ঝুলছে গাছের ডালে।
তারি মাঝে আমার বাসা,
তাল গাছের ওই চালে।।

ঘুমপাড়ানি গান গেয়ে তুই,
ঘুম পাড়াবি মোরে।
যেমন করে ঘুম পারাতিস,
ছোট্ট চালার ঘরে।।

              ২রা আষাঢ়, ১৪২৭
রচনাকাল : ১৯/৬/২০২০
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 17  Europe : 1  France : 1  Germany : 7  India : 189  Japan : 1  Nepal : 1  Portugal : 1  Romania : 5  
Russian Federat : 9  Saudi Arabia : 18  Sweden : 12  Ukraine : 9  United Kingdom : 10  United States : 143  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 17  Europe : 1  France : 1  
Germany : 7  India : 189  Japan : 1  Nepal : 1  
Portugal : 1  Romania : 5  Russian Federat : 9  Saudi Arabia : 18  
Sweden : 12  Ukraine : 9  United Kingdom : 10  United States : 143  
Vietnam : 2  
© কিশলয় এবং রূপক ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
~ইচ্ছে ~ by Rupak Ghosh is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫২৭৩৯৩
  • প্রকাশিত অন্যান্য লেখনী