নররূপে নারায়ণ দাও প্রভু দরশন আমার প্রাণের ঠাকুর (প্রথম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০১ টি দেশ ব্যাপী ৪৯৬২৯৭ জন পড়েছেন।
Lakshman Bhandary
নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর   (প্রথম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


নররূপে নারায়ণ
দাও প্রভু দরশন
দুঃখ প্রভু কর মোর দূর।


অগতির গতি তুমি
আমার জীবনস্বামী
তুমি প্রভু প্রাণের ঠাকুর।


বাংলাদেশে পাবনা শহরে
জন্ম নিলে হিমায়েত্পুরে
পিতা তব শিবচন্দ্র নাম।


জগজ্জননী যিনি,
মাতা তব মনমোহিনী
জপ নাম পাবে পরিত্রাণ।


পাপতাপ দূরে যাবে,
বাঞ্ছিত ফল পাবে,
সত্দীক্ষা করিলে গ্রহণ,


জপ নাম অবিরাম
সদা জপ রাধানাম
ধন্য হবে মানব জীবন।


সদগুরু যদি পাও
সতনামে দীক্ষা নাও
রাধানামের ভাসাও তরী,


জপ যদি রাধানাম
পূর্ণ হবে মনস্কাম
জপ নাম নিশিদিন ধরি।


রচনাকাল : ১৮/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 9  Europe : 22  France : 5  Germany : 7  India : 131  Iran, Islamic R : 1  Ireland : 5  Romania : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 13  Sweden : 10  Ukraine : 4  United Kingdom : 8  United States : 133  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 3  China : 9  Europe : 22  
France : 5  Germany : 7  India : 131  Iran, Islamic R : 1  
Ireland : 5  Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 13  
Sweden : 10  Ukraine : 4  United Kingdom : 8  United States : 133  
Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নররূপে নারায়ণ দাও প্রভু দরশন আমার প্রাণের ঠাকুর (প্রথম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫০০৪৪৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী