গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব)
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ১০২ টি দেশ ব্যাপী ৫১১৭৪৮ জন পড়েছেন।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা
আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব)
            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী


গাঁয়ে আছে ছায়া মমতা ও মায়া
আছে মাটির কুটির,
গ্রাম সীমানায় নদী বহে যায়
স্নিগ্ধ অজয়ের তীর।


ছায়া সুশীতল দিঘি ভরা জল
রাজহাঁস খেলা করে,
কাঁখেতে কলসী গাঁয়ের বধূরা
জল নিয়ে চলে ঘরে।


গাঁয়ের রাখাল বাঁশি বাজে তার
বাজে রাখালিয়া সুর,
সেই সুর ভাসে আকাশে বাতাসে
দূর হতে বহু দূর।


গাঁয়ে মাঝখানে মুদির দোকানে
চাল ডাল বেচে হরি,
ভক্তদাস গায় খঞ্জনী বাজায়
হাতে একতারা ধরি।


পড়ে আসে বেলা সবে করে খেলা
বাগদি পাড়ার মাঠে,
পশ্চিমের পানে দিবা অবসানে
সূর্যি ডোবে নদীঘাটে।


আঁধার নেমেছে বটের তলায়
নেমেছে আঁধার কালো,
রাঙাপথ বাঁকে বটতরু শাখে
জোনাকিরা দেয় আলো।
রচনাকাল : ১৭/৬/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 25  Europe : 2  France : 7  Germany : 6  India : 166  Ireland : 9  Japan : 1  Mongolia : 1  
Romania : 5  Russian Federat : 6  Saudi Arabia : 19  Senegal : 1  Sweden : 10  Ukraine : 5  United Kingdom : 13  United States : 151  Vietnam : 1  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 4  China : 25  Europe : 2  
France : 7  Germany : 6  India : 166  Ireland : 9  
Japan : 1  Mongolia : 1  Romania : 5  Russian Federat : 6  
Saudi Arabia : 19  Senegal : 1  Sweden : 10  Ukraine : 5  
United Kingdom : 13  United States : 151  Vietnam : 1  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
গাঁ আমার মা মাটি আমার ভালবাসা আমার গাঁয়ের কবিতা (দশম পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৬২৮৮০
  • প্রকাশিত অন্যান্য লেখনী