স্বপ্ন ডানা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পূর্বালী চক্রবর্তী
দেশ : India , শহর : বারুইপুর

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মে
প্রকাশিত ৯৪ টি লেখনী ৭১ টি দেশ ব্যাপী ৬৬৬৮৯ জন পড়েছেন।
ইচ্ছা করে একনিমেশে 
পাখির মত ডানা মেলে
স্বপ্ন গুলো দিই তো ছুয়ে
জিয়ন কাঠির ছোয়ায়
 আশাগুলো প্রাণ খুঁজে পাক
নতুন আবহাওয়ায়
নিত্য নতুন কত কি যে
 স্বপ্ন আমি দেখি নিজে
ছোট্ট থেকে স্বপ্ন দেখি
অনেক বড়ো হওয়ার
বড়ো হোয়ে পাই যেনো
অনেক কিছু পাওয়ার
ইচ্ছে তখন করবো আমি
এমন কিছু কর্ম
যে কাজে তে মানবিকতা 
হবে প্রধান ধর্ম
যে কাজে তে শান্তি পাবো
পাবো সুখের খোঁজ 
প্রিয়জনের দুঃ খ তখন 
ঘোচাই রোজ রোজ
কষ্ট নিজে পাবো নাতো
কষ্ট পেতে ও দেবো নাতো
আনন্দের ই সাগরেতে 
হারিয়ে যাবো সবাই
স্বপ্ন দেখতে ভালবাসি
তাইতো দেখে যাই
স্বপ্ন দেখে বেঁচে আছি
এসব আশা তেই
কবে কখন সত্যি হবে
সেতো জানা নেই।।
রচনাকাল : ১৫/৬/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 8  Europe : 1  France : 3  Georgia : 1  Germany : 7  India : 191  Ireland : 12  Oman : 1  Russian Federat : 4  
Saudi Arabia : 20  Sweden : 13  Ukraine : 7  United Kingdom : 11  United States : 197  Vietnam : 2  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 6  China : 8  Europe : 1  France : 3  
Georgia : 1  Germany : 7  India : 191  Ireland : 12  
Oman : 1  Russian Federat : 4  Saudi Arabia : 20  Sweden : 13  
Ukraine : 7  United Kingdom : 11  United States : 197  Vietnam : 2  
কবি পরিচিতি -
                          পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি  কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন । 
                          
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
স্বপ্ন ডানা by Purbali Chakrabarty is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৪৮৬০৭৭
  • প্রকাশিত অন্যান্য লেখনী