রাত জাগা তারা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সনৎকুমার পুরকাইত
দেশ : India , শহর : ডায়মন্ডহারবার

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৯৭ টি লেখনী ৭৮ টি দেশ ব্যাপী ৬৯১২১ জন পড়েছেন।
‘রাত জাগা তারা’
তুই যে আমার গভীর রাতে,
জেগে থাকা তারা,
তুই আমার মন খারাপে,
প্রানের ভালো লাগা।
তোর সনে প্রানের খেলা,
মনের গোপন কথা,
এক মুহূর্তের বিরহবেলায়,
জাগে প্রাণে ব্যাথা।
তোর সঙ্গে হারিয়েছি কবে,
অনুভূতির স্রোতে,
মনে হয় তার শিকড়টা,
আজও আমার হাতে।
যতই ভাবি গভীরে আমি,
হয়তো তুই নয়,
তোর কাছে আমি যেন,
সেই পথের পরিচয়।
তোর জন্য জেগে থাকি,
সারা রাত্রি আমি,
সেকথা তুই না জানিস,
জানেন অন্তর্যামী।
প্রেম তোর অনেক গভীর,
আমার বেলায় খাদ,
তাইতো এত মিষ্টি তোর,
ঘুমিয়ে পড়ার স্বাদ,
তোর জন্য ভাঙব পাহাড়,
আকাশ দেব পাড়ি
ভাবের ঘরে চুরি করে,
তুই ভাবিস আড়ি।
যেথায় থাকিস ভালো থাকিস,
আমি আছি দূরে,
তুই হয়তো ব্যস্ত আছিস,
আপন লোকের ভিড়ে।
আমি আছি সেই যে আমায়,
স্মৃতির সরণি বেয়ে,
ভালোবাসার খেলায় জিতে,
শুধু শুন্য বাসা লয়ে।

রচনাকাল : ১৪/৬/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 7  China : 12  Europe : 1  France : 1  Germany : 8  India : 165  Japan : 1  New Zealand : 1  Oman : 1  
Poland : 1  Russian Federat : 9  Saudi Arabia : 19  South Africa : 1  Switzerland : 1  Ukraine : 4  United Kingdom : 13  United States : 133  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 7  China : 12  Europe : 1  
France : 1  Germany : 8  India : 165  Japan : 1  
New Zealand : 1  Oman : 1  Poland : 1  Russian Federat : 9  
Saudi Arabia : 19  South Africa : 1  Switzerland : 1  Ukraine : 4  
United Kingdom : 13  United States : 133  Vietnam : 5  
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
রাত জাগা তারা by Sanat Kumar Purkait is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৬৮৮৫৭৪
  • প্রকাশিত অন্যান্য লেখনী