নিঃসঙ্গতা
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সনৎকুমার পুরকাইত
দেশ : India , শহর : ডায়মন্ডহারবার

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ৯৭ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ৬৬৩৭৭ জন পড়েছেন।
 (১)
লাবণ্য, আমি কিন্তু একা থাকতে শিখে গেছি।
আগের মত তোমার চিন্তায়, বালিশ করে না সিঞ্চন।
তোমার স্মৃতিতে আগের মত নিশি হয় না জাগরণ।
অনেক কেঁদেছি, ভেবেছি অনেক, ভাবতে আর পারি কই?
তব উপেক্ষা ভাবিয়েছে মোরে, একাকীত্ব হয়েছে সই।
অবজ্ঞা মোর শক্তি জুগিয়েছে, সাহস করেছে সঞ্চয়।
(২)
লাবণ্য, আমি কিন্তু একা থাকতে শিখে গেছি।
তোমার দেওয়া কথাগুলো, আমার দুঃখের স্বরলিপি,
তোমার পাঠানো চিঠিগুলো, আজ বিরহের বিধিলিপি।
তোমার সেই অনুভূতি ভরা, প্রেমের গোলাপি খামে,
আমার বুকে জায়গা পেলেও, আজ নোনতা বৃষ্টি নামে।
(৩)
লাবণ্য, আমি কিন্তু একা থাকতে শিখে গেছি।
ভুল হয়তো আমার ছিল, তুমিও ছিলে জেদি,
জেদের ভুলে নিঃস্ব হয়েছি, হারিয়ে প্রেমের বেদী।
নতুন জগত, নতুন প্রেম, হয়তো ভুলে গেছ সব।
ভুলতে কি পেরেছ সেই, সেদিনের হাসি কলরব। 
(৪)
লাবণ্য, আমি কিন্তু একা থাকতে শিখে গেছি।
তুমি নেই, নেই তব স্মৃতি, আছে চন্দ্র কলঙ্কহারা,
শত অভিমানেও পাশে আছে মোর রাত জাগা তারা।
তাইতো আর আমি একা নই, প্রকৃতির বুকে থাকি,
প্রেম মোরে ফাঁকি দিলেও, হাত বাড়িয়েছে প্রকৃতি।

অমলালয়/২৫ শে অক্টোবর, ২০১৮

রচনাকাল : ১৪/৬/২০২০
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 15  Europe : 1  France : 1  Germany : 9  Hungary : 5  India : 186  Japan : 2  Netherlands : 1  Russian Federat : 9  
Saudi Arabia : 11  Sweden : 16  Switzerland : 1  Ukraine : 6  United Kingdom : 17  United States : 164  Vietnam : 5  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 9  China : 15  Europe : 1  France : 1  
Germany : 9  Hungary : 5  India : 186  Japan : 2  
Netherlands : 1  Russian Federat : 9  Saudi Arabia : 11  Sweden : 16  
Switzerland : 1  Ukraine : 6  United Kingdom : 17  United States : 164  
Vietnam : 5  
© কিশলয় এবং সনৎকুমার পুরকাইত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নিঃসঙ্গতা by Sanat Kumar Purkait is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৮০৯২৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী