ডিরেক্টর, নায়িকা এবং আমি
আনুমানিক পঠন সময় : ৬ মিনিট

কবি : মেঘনাদ দত্ত
দেশ : India , শহর : Purba Bardhaman

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , এপ্রিল
প্রকাশিত ২৯ টি লেখনী ৫০ টি দেশ ব্যাপী ১৯৪১০ জন পড়েছেন।
                                    ডিরেক্টর, নায়িকা এবং আমি
                                             মেঘনাদ দত্ত

                   
                                   আমি আর কাঁদি নাকো,
                                   তাওয়াই নদীর তীরে এসে।
                                   চাই না আর বেদনা জাগাতে,
                                   এই ভিজে মেঘের দুপুরে।
                  
                                   গ্রামের প্রান্তরে এসেছে অপরাহ্ন,
                                   শুধু রয়েছে পড়ে
                                   চাষা বলদের নিঃশব্দতা
                                   ক্ষেতের দুধারে।

                                   কোয়েলের কুজনের হলুদ গন্ধ,
                                   আর পাই না ভোর রাত্রে।
                                   আজ,তোজাম্মেলের Economy রয়েছে পাশে,
                                   রয়েছে আর  Laxmi -র  Polity  পাশে।

                                  কয়দিন ভেসেছিলাম রুপালি পর্দায়,
                                  তোমাদের পাণ্ডুলিপি না জেনে।
                                  ভুল সংলাপ হয়তো বলেছি,
                                  ক্ষমা করো ডিরেক্টর, আমারে।

                                 ডিরেক্টর, তোমাদের শর্ত থাকে জানি।
                                 জানতাম না সে শর্ত তোমাদের।
                                 জানতাম না আমি ছিলাম 'Outsider',
                                 ভেবেছিলাম আমি 'Oriental'।

                                 বলেছি আমি 'হয়ত' ভুল।
                                 কিছু রয়েছে প্রুফ আমার আর্কাইভে।
                                 যদি আজ করি  পাবলিসাইজ্ ,
                                 আসবে না শ্রোতারা তোমার প্রেক্ষাগৃহে !

                শুধু এইটুকু বলি........
                ডিরেক্টর, তুমি মহারাজ হলে সাধু আজ,
               'আমি' আজ পল্টন বটে !
রচনাকাল : ১৩/৬/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 5  Europe : 1  France : 35  Germany : 67  Greece : 1  Hong Kong : 11  India : 671  Indonesia : 1  
Iran, Islamic R : 1  Ireland : 1  Italy : 1  Japan : 4  Lithuania : 6  Norway : 16  Pakistan : 1  Poland : 1  Romania : 2  Russian Federat : 13  
Saudi Arabia : 21  Switzerland : 2  Ukraine : 35  United Kingdom : 35  United States : 200  Vietnam : 3  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 7  China : 5  Europe : 1  
France : 35  Germany : 67  Greece : 1  Hong Kong : 11  
India : 671  Indonesia : 1  Iran, Islamic R : 1  Ireland : 1  
Italy : 1  Japan : 4  Lithuania : 6  Norway : 16  
Pakistan : 1  Poland : 1  Romania : 2  Russian Federat : 13  
Saudi Arabia : 21  Switzerland : 2  Ukraine : 35  United Kingdom : 35  
United States : 200  Vietnam : 3  
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ডিরেক্টর, নায়িকা এবং আমি by Meghnad Dutta is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১১৫৭৩২৪১
  • প্রকাশিত অন্যান্য লেখনী